মা হওয়ার পরেও সুপারফিট এই টালি ডিভা, দেখুন তাঁর নতুন ল্যাভেন্ডার লুক
শেয়ার করুন
ফলো করুন

টেলিভিশনের পর্দা থেকে ওয়েব দুনিয়া- সবখানেই সমান দাপটে নিজের জায়গা করে নিয়েছেন টালিউড অভিনেত্রী সৈরিতী বন্দ্যোপাধ্যায়। ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও খুব অল্প সময়েই ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। ‘নাগলীলা’, ‘ঠিক যেন লাভ স্টোরি’ ও ‘বাক্স বদল’-এর মতো ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাঁর উপস্থিতি বেশ আলোচিত। কখনো ব্যাকলেস ব্লাউজে শাড়ির লুক, আবার কখনো ওয়েস্টার্ন আউটফিটে আত্মবিশ্বাসী উপস্থিতি—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন ফ্যাশনিস্তা ভক্তদের প্রিয় মুখ। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী আত্মবিশ্বাসী স্টাইল স্টেটমেন্টে এখনো সমানভাবে আবেদনময়ী। এক সন্তানের মা হয়েও সৌন্দর্য আর ফিগার বজায় রাখার ক্ষেত্রে তিনি হয়ে উঠেছেন এক আলাদা অনুপ্রেরণা। চলুন, এবার দেখে নেওয়া যাক সৈরিতীর সাম্প্রতিক ল্যাভেন্ডার লুকটি, যা ইতিমধ্যেই নজর কেড়েছে ভক্তদের।

১/৫
টালিউডের অন্যতম স্টাইল আইকন সৈরিতী বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিটি ফটোশুটেই রাখেন নতুনত্বের ছোঁয়া। সম্প্রতি প্রকাশিত তাঁর এই ল্যাভেন্ডার লুকটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে, যেখানে তিনি ধরা দিয়েছেন একেবারে বোল্ড ও গ্ল্যামারাস অবতারে।

বিজ্ঞাপন
২/৫
অভিনেত্রীর পরনে ল্যাভেন্ডার শেডের একটি স্লিট গাউন। স্প্যাগেটি স্ট্র্যাপ আর ডিপ নেকলাইন লুকে এনে দিয়েছে বাড়তি আবেদন।
অভিনেত্রীর পরনে ল্যাভেন্ডার শেডের একটি স্লিট গাউন। স্প্যাগেটি স্ট্র্যাপ আর ডিপ নেকলাইন লুকে এনে দিয়েছে বাড়তি আবেদন।
বিজ্ঞাপন
৩/৫
গাউনের কোমর ও ওপরের অংশজুড়ে সারিবদ্ধভাবে বসানো ক্রিস্টাল ও পার্লের কাজ পুরো আউটফিটে যোগ করেছে আলাদা মাত্রা ।
পাশাপাশি থাই-হাই স্লিট ডিজাইন লুকটিকে দিয়েছে আধুনিক ও সাহসী ছোঁয়া ।
গাউনের কোমর ও ওপরের অংশজুড়ে সারিবদ্ধভাবে বসানো ক্রিস্টাল ও পার্লের কাজ পুরো আউটফিটে যোগ করেছে আলাদা মাত্রা । পাশাপাশি থাই-হাই স্লিট ডিজাইন লুকটিকে দিয়েছে আধুনিক ও সাহসী ছোঁয়া ।
৪/৫
স্টাইলিংয়ে বাড়তি মাত্রা যোগ করতে সৈরিতী বেছে নিয়েছেন ‘ওয়েট হেয়ার’ লুক। পেছনে টেনে সেট করা ভেজা চুলের এই স্টাইল তাঁর পুরো উপস্থিতিকে করেছে আরও আকর্ষণীয়। মেকআপে রাখা হয়েছে গ্লসি ফিনিশ। শিমারি স্মোকি আই ও ন্যুড পিঙ্ক লিপস্টিকের সমন্বয়ে তৈরি হয়েছে নিখুঁত গ্ল্যাম লুক।

৫/৫
কানের লম্বা ডায়মন্ড ইয়াররিংস পুরো স্টাইলকে দিয়েছে এলিগ্যান্ট টাচ । সন্ধ্যাকালীন অনুষ্ঠান, পার্টি  বা রেড কার্পেটে আলাদা করে নজর কাড়তে চাইলে এই স্টাইল হতে পারে দারুণ অনুপ্রেরণা।
কানের লম্বা ডায়মন্ড ইয়াররিংস পুরো স্টাইলকে দিয়েছে এলিগ্যান্ট টাচ । সন্ধ্যাকালীন অনুষ্ঠান, পার্টি  বা রেড কার্পেটে আলাদা করে নজর কাড়তে চাইলে এই স্টাইল হতে পারে দারুণ অনুপ্রেরণা।
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন