দেখুন এই জেন-জি স্টাইল-সেনসেশনের নতুন লুক
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের নতুন প্রজন্মের স্টাইল সেনসেশনের তালিকায় ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন শানায়া কাপুর। ইনস্টাগ্রামে পোস্ট করা নানা ফ্যাশনেবল লুক কিংবা বি-টাউনের বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি বরাবরই নজর কাড়ে।

সম্প্রতি ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডস ২০২৬-এর মঞ্চে আবারও গ্ল্যামারাস অবতারে ধরা দিলেন তিনি। কালো গাউনে এদিন শানায়ার লুক ছিল এক কথায় মোহময়।

বিজ্ঞাপন

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শানায়া বেছে নিয়েছিলেন দুবাইভিত্তিক বিলাসবহুল ব্র্যান্ড ক্রিস্টিনা ফিদেলস্কায়ার লং ব্ল্যাক ড্রেস। বডি-হাগিং সিলুয়েট ও স্ট্রাকচার্ড কাট যেন তাঁর ব্যক্তিত্বকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল।

অফ-শোল্ডার এই ড্রেসটির মূল আকর্ষণ  ট্রান্সপারেন্ট স্কার্ট অংশ, যেখানে থ্রি-ডি ফ্লোরাল অ্যাপ্লিকে ও ফেদারের সূক্ষ্ম কাজ আছে ।

বিজ্ঞাপন

ক্ল্যাসিক ব্ল্যাকের সঙ্গে ফ্লোরাল ডিটেইলের মিশেল আউটফিটে এনে দিয়েছে আধুনিক ও এলিগ্যান্ট আবেদন।

ড্রেসটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর মিনিমাল অথচ স্টেটমেন্ট ডিজাইন। অতিরিক্ত ঝলমলে না হয়েও কীভাবে নজর কাড়তে হয়, শানায়ার এই লুক যেন তারই উদাহরণ। ড্রামাটিক গাউনটির সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন মার্জিত স্টাইলিং।

মেকআপে ফুটে উঠেছে সফট গ্লো। হালকা স্মোকি আই, ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপস্টিক এবং পিঙ্ক ব্লাশ লুকে স্নিগ্ধতা যোগ করেছে ।

উঁচু করে বাঁধা হেয়ারস্টাইলে তাঁকে এলিগ্যান্ট লাগছিল  । ভারী জুয়েলারির বদলে মিনিমাল অ্যাকসেসরিজ ব্যবহার করায় গাউনটিই হয়ে উঠেছিল পুরো লুকের কেন্দ্রবিন্দু।

সঙ্গে কালো স্ট্র্যাপি হিল পুরো স্টাইলিংকে দিয়েছে নিখুঁত ফিনিশ। ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে শানায়ার এই উপস্থিতি আবারও প্রমাণ করল, নতুন প্রজন্মের ফ্যাশন আইকন হয়ে ওঠার দৌড়ে তিনি বেশ এগিয়ে আছেন।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৩: ০০
বিজ্ঞাপন