সোনা–রুপার সুতা ও চামড়া দিয়ে তৈরি হয়েছে অনন্তর বিয়ের পোশাক
শেয়ার করুন
ফলো করুন

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও তাঁর হবু বউ রাধিকা মার্চেন্টের বিয়ের মূল আয়োজন শুরু হয়ে গেছে। গত ৫ জুন অনুষ্ঠিত হলো জমজমাট সংগীত অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বলিউডের সব জনপ্রিয় তারকা। আম্বানি পরিবারের বউ ও তারকাদের সাজপোশাক নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু যাঁর বিয়ে নিয়ে এত আয়োজন সেই অনন্তকে নিয়ে খুব একটা কথা হচ্ছে না। অন্য তারকাদের থেকে সাজপোশাকে কোনো অংশে কম যাননি অনন্ত। যাবেনই–না কেন? বর বলে কথা! সংগীত অনুষ্ঠানে তাঁকে তিনটি নজরকাড়া লুকে দেখা গেছে।

 পারস্যের সাজানো গোছানো ফুলের বাগান থেকে অনুপ্রাণিত স্যুটটি সোনা দিয়ে তৈরি হয়েছে
পারস্যের সাজানো গোছানো ফুলের বাগান থেকে অনুপ্রাণিত স্যুটটি সোনা দিয়ে তৈরি হয়েছে

সংগীত অনুষ্ঠান শুরুর আগে ফটোসেশনের জন্য সাংবাদিকদের সামনে আসেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তখন অনন্ত পরেছিলেন মিডনাইট ব্লু বন্ধগলা স্যুট ও ম্যাচিং প্যান্ট। বন্ধগলা স্যুটটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। পারস্যের সাজানো গোছানো ফুলের বাগান থেকে অনুপ্রাণিত স্যুটটি সোনা দিয়ে তৈরি হয়েছে।

বন্ধগলা স্যুটটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা
বন্ধগলা স্যুটটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা

অনন্তের পোশাকে ঐতিহ্যবাহী জারদৌজির পাশাপাশি কাসাবের কাজ করা হয়েছে। কাসাব হলো একটি প্রাচীন সূচিকর্ম। পার্সিয়ানদের হাত ধরে যা ভারতে আসে। এই সূচিকর্মে সোনা ও রুপার সুতা ব্যবহার করা হয়। অনন্তের বন্ধগলা স্যুটে জারদৌজি ও কাসাবের সাহায্যে ফুলেল নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এমন রাজকীয় ড্রেসটি কাস্টম ডিজাইন করে বানিয়েছেন ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জুটি আবু জানি ও সন্দীপ খোসলা। অনন্তের বন্ধগলা স্যুটের পাশাপাশি এই জুটি রাধিকা ও বিয়েবাড়ির অনেক তারকা অতিথির আউটফিট ডিজাইন করেছে।

বিজ্ঞাপন

সংগীত অনুষ্ঠানের রাতে অনন্তকে আরও দুটি লুকে দেখা যায়। এই আয়োজনে সংগীত পরিবেশনা করেন পপ সেনসেশন জাস্টিন বিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে হবু বর-কনের সঙ্গে তোলা তাঁর হাস্যোজ্জ্বল ছবি।

পাঞ্জাবিতে নীল ও রুপালি সিকুইনের কাজ করা
পাঞ্জাবিতে নীল ও রুপালি সিকুইনের কাজ করা

সেখানে একটি ছবিতে অনন্তকে দেখা গেছে রয়্যাল ব্লু পাঞ্জাবি ও রুপালি ওয়েস্টকোটে। তাঁর ঝলমলে ওয়েস্টকোটের পুরোটাই রুপালি জরি সুতা দিয়ে ভারী এমব্রয়ডারি করা হয়েছে। পাঞ্জাবিতে নীল ও রুপালি সিকুইনের কাজ করা।

অনন্তকে এখানে দেখা গেছে ডেপার লুকে
অনন্তকে এখানে দেখা গেছে ডেপার লুকে

আরেকটি ছবিতে অনন্তকে দেখা গেছে ডেপার লুকে। তখন তাঁর পরনে ছিল লেদারের মেরুন বন্ধগলা ও কালো প্যান্ট। এই লুকে তাঁকে অসম্ভব হ্যান্ডসাম লাগছিল।

ছবি: ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১১: ০৫
বিজ্ঞাপন