কান-এ প্রিয় ৪ অভিনেত্রীকে ভাবনার অন্যরকম শ্রদ্ধাঞ্জলি
শেয়ার করুন
ফলো করুন

ববিতা, সুবর্ণা মোস্তফা, মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্ন। কালজয়ী এই চার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার হৃদয়ের খুব কাছাকাছি। তাঁদের অভিনয় দেখে তিনি বড় হয়েছেন, অনুপ্রেরণা পেয়েছেন। ভাবনার কাছে তাঁরা আইডল।  নিজের প্রিয় এই চার কিংবদন্তি অভিনেত্রীকে এবারের কান চলচ্চিত্র উৎসবে অন্যরকম শ্রদ্ধাঞ্জলি জানালেন তিনি। তাও নিজের পোশাকের মাধ্যমে।

অনন্যা অদিতির ডিজাইন করা ভাবনার এই পোশাকে দেখা গেল এক বিশেষ বার্তা
অনন্যা অদিতির ডিজাইন করা ভাবনার এই পোশাকে দেখা গেল এক বিশেষ বার্তা
সেই সঙ্গে ড্রেসটিতে অত্যন্ত গ্ল্যামারাস লাগছে ভাবনাকে
সেই সঙ্গে ড্রেসটিতে অত্যন্ত গ্ল্যামারাস লাগছে ভাবনাকে

ইতিমধ্যেই আমরা জানি যে দেশের জনপ্রিয় অভিনেত্রী ভাবনা কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে বর্তমানে ফ্রেঞ্চ রিভিয়েরাতে অবস্থান করছেন। বিশ্বের অন্যান্য সব তারকাদের মতো তাঁকেও সেখানকার রেড কার্পেট ইভেন্ট ও পার্টিতে নানা ফ্যাশনেবল লুকে দেখা গিয়েছে। উৎসব উপলক্ষে দেশের স্বনামধন্য ডিজাইনারদের পোশাক পরছেন তিনি। চতুর্থ দিনের লাল গালিচায় ভাবনাকে দেখা গিয়েছে কালো ফ্লোরাল বডিস্যুট ও র‍্যাপ স্কার্টে। ভেলভেটের এই র‍্যাপ স্কার্টের একদম নিচের দিকে ফ্লোরাল প্রিন্টের মাঝে জ্বলজ্বল করছে তাঁর অত্যন্ত  প্রিয় চার অভিনেত্রী- ববিতা, সুবর্ণা মোস্তফা, মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্নের নাম।

বিজ্ঞাপন

ভাবনা মনে করেন, নিজের প্রিয় অভিনেত্রীদের সম্মান জানানোর জন্য কান চলচ্চিত্র উৎসবের চেয়ে ভালো মঞ্চ আর হতেই পারে না। হাল ফ্যাশনকে দেওয়া সাক্ষাৎকারে ভাবনা বলেন, আমি এই পোশাকের মাধ্যমে আমার প্রিয় চার অভিনেত্রীকে হৃদয়ের গভীর হতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। এ ছাড়া আপনারা সবাই জানেন যে, প্রথম বাংলাদেশি অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে এসেছিলেন ববিতা। তাই আমি চেয়েছি তাঁর নামটি আমার কান যাত্রার সঙ্গে থাকুক। এই কথাগুলো বলতে বলতে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।  

ভাবনার ৪ প্রিয় অভিনেত্রী ববিতা, অড্রে হেপবার্ন, সুবর্ণা মুস্তাফা ও মেরিল স্ট্রিপ। তাঁদের আইডল মানেন তিনি।
ভাবনার ৪ প্রিয় অভিনেত্রী ববিতা, অড্রে হেপবার্ন, সুবর্ণা মুস্তাফা ও মেরিল স্ট্রিপ। তাঁদের আইডল মানেন তিনি।
পোশাকের কারুকাজের মাঝে নিপুণ হাতে ফুটিয়ে তোলা হয়েছে ভাবনার প্রিয় ৪ অভিনেত্রীর নাম।
পোশাকের কারুকাজের মাঝে নিপুণ হাতে ফুটিয়ে তোলা হয়েছে ভাবনার প্রিয় ৪ অভিনেত্রীর নাম।

'এতদিন ভাবনাকে কান-এ আমাদের দেশের বর্তমান সময়ের সুপরিচিত সব ডিজাইনারদের পোশাকে দেখা গিয়েছে। তবে তাঁর এই বিশেষ পোশাকটি ডিজাইন করেছেন তাঁর আদরের ছোট বোন অনন্যা অদিতি। অদিতি একজন নবীন ডিজাইনার। নিজের নামে তাঁর একটি ক্লদিং ব্র্যান্ড আছে। হাল ফ্যাশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানালেন এই চোখধাঁধানো পোশাক তৈরির গল্প।

বিজ্ঞাপন

ভাবনা যখন কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রন পেয়েছেন, তখন থেকে ওখানে কি পরবেন এই নিয়ে অদিতির সঙ্গে অনেক আলোচনা করতেন। অদিতি চাচ্ছিলেন যে তাঁর বোন যেন আমাদের দেশের বড় বড় ডিজাইনদের পোশাক নিয়ে যান। কিন্তু ভাবনা অন্যান্য ডিজাইনারদের পাশাপাশি কানের লাল গালিচায় নিজের ছোট বোনের পোশাকও পরতে চেয়েছেন।

আদরের ছোট বোন , ডিজাইনার অনন্যা অদিতির সঙ্গে অভিনেত্রী ভাবনা
আদরের ছোট বোন , ডিজাইনার অনন্যা অদিতির সঙ্গে অভিনেত্রী ভাবনা

অদিতি বলেন, 'আমি এমন একটি পোশাক বানাতে চাচ্ছিলাম যাতে আপুকে সবার চেয়ে আলাদা রকমের সুন্দর লাগে। এরপর চিন্তা করলাম এই পোশাকের মাধ্যমে কিভাবে একটি বিশেষ বার্তা দেওয়া যায়। এমন কিছু, যেটা খুব স্পেশাল হবে। তখন আমার আপুর প্রিয় অভিনেত্রীদের কথা মনে পড়লো যাদেরকে তিনি আইডল মনে করেন। তখনই তাঁদেরকে পোশাকের মাধ্যমে এভাবে সম্মান জানানোর আইডিয়াটা আসে'।

এ ছাড়া অদিতি ভাবনার প্রিয় জিনিসগুলোকে এই বডিস্যুট ও র‍্যাপ স্কার্টে যুক্ত করার চিন্তা করলেন। ভাবনা ফুল ভালোবাসেন ও ছবি আঁকতে পছন্দ করেন। তাই অদিতি র‍্যাপ স্কার্টের নিচের ফ্লোরাল প্রিন্টটাকে হ্যান্ড পেইন্টের মাধ্যমে ফুটিয়ে তোলে। আর ফুলগুলোর মাঝেই কারচুপি করে বাংলা ও ইংলিশে লেখা হয়েছে ববিতা, সুবর্ণা মোস্তফা, মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্নের নাম। অদিতি আরও জানান যে, ফ্রেঞ্চ রিভিয়েরার তাপমাত্রা তুলনামূলক ঠান্ডা। তাই তিনি ড্রেসটির কাপড় হিসেবে ভেলভেটকে বেছে নিয়েছেন। আর এর রং কালো কারণ, অদিতি মনে করেন কালোর চেয়ে সুন্দর ও গ্ল্যামারাস রং আর হতেই পারে না।

অদিতি মনে করেন কালোর চেয়ে সুন্দর ও গ্ল্যামারাস রং আর হতেই পারে না
অদিতি মনে করেন কালোর চেয়ে সুন্দর ও গ্ল্যামারাস রং আর হতেই পারে না
নান্দনিক এই ড্রেসটির সঙ্গে ভাবনা স্টাইলিংও করেছেন মানানসই
নান্দনিক এই ড্রেসটির সঙ্গে ভাবনা স্টাইলিংও করেছেন মানানসই

নান্দনিক এই ড্রেসটির সঙ্গে ভাবনা স্টাইলিং করেছেন সাদা ও সবুজ পাথরের নেকলেস ও কানের দুল দিয়ে। বেছে নিয়েছেন সফট গ্ল্যাম মেকআপ। চুলগুলো মাঝ বরাবর সিঁথি করে খোঁপা বেঁধেছেন। এই পুরো লুকে ভাবনাকে অত্যন্ত গ্ল্যামারাস দেখাচ্ছে। আর নতুন প্রজন্মের অভিনেত্রী ভাবনা তাঁর অগ্রজদের প্রতি এমন অনন্য শ্রদ্ধা জ্ঞাপন করে প্রমাণ করলেন তিনি নিজেই শুধু সুন্দর নন, তার ভাবনাগুলোও সমান সৌন্দর্যের অধিকারী।

ছবি: ইন্সটাগ্রাম ও ফেসবুক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ১৮: ২০
বিজ্ঞাপন