অল ব্ল্যাক লুকে অন্য রকম সাদিয়া
শেয়ার করুন
ফলো করুন

সাদিয়া আয়মান মানেই একরাশ স্নিগ্ধতা। তাঁর লুকে সব সময়ই ফুটে ওঠে ন্যাচারাল ছোঁয়া, হালকা রঙের পোশাকেই তাঁকে বেশি দেখা যায়। তবে এবার অল ব্ল্যাক লুকে সেই সৌন্দর্যই আরও স্পষ্ট করে তুলেছেন এই অভিনেত্রী।

পরনে কালো রঙের ফুলহাতা হাই-নেক শার্ট, যার কলার ও বুকজুড়ে রয়েছে লেয়ার্ড রাফল ডিটেইলিং। সঙ্গে একই রঙের ফ্লেয়ার্ড প্যান্ট পরেছেন মিলিয়ে। সব মিলিয়ে তৈরি হয়েছে পরিপাটি অথচ স্টাইলিশ একটি সিলুয়েট।

বিজ্ঞাপন

সাজেও নজর কাড়ছেন সাদিয়া। অনুষঙ্গ রেখেছেন মিনিমাল, যেন পোশাকটিই হয়ে ওঠে মূল আকর্ষণ।

হাতে সিলভার চেইন ঘড়ি, ব্রেসলেট ও আংটি বেছে নিয়েছেন তিনি। গাঢ় লাল নেইল পলিশ কালো পোশাকের একঘেয়ে ভাব ভেঙে লুকে যোগ করেছে দারুণ কনট্রাস্ট। নুড মেকআপে সাজ রাখা হয়েছে পরিমিত ও আকর্ষণীয়। স্মোকি আই লুকের সঙ্গে দিয়েছেন রোজি লিপ কালার। আর চুলের রঙে ফুটে উঠেছে গাঢ় ডার্ক ব্রাউনের ছোঁয়া।

কাঁধ ছাড়ানো চুল সাইড পার্টিশন করে ওয়েভি স্টাইলে ছেড়ে রাখা হয়েছে। ভিনটেজ আবহের রাজকীয় সোফায় হেলান দিয়ে বসা সাদিয়ার এই বোল্ড অল ব্ল্যাক লুক তাই সহজেই কেড়ে নিয়েছে ফ্যাশনিস্তাদের নজর।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ০১
বিজ্ঞাপন