মেট গালায় সুপার বোল্ড লুকে এলেন যারা
শেয়ার করুন
ফলো করুন

মেট গালা ২০২৬ নিয়ে ফ্যাশন দুনিয়ায় এখনো চলছে তুমুল আলোচনা। প্রতি বছরের মতো এবারও তারকারা হাজির হয়েছিলেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট নিয়ে। কেউ বেছে নিয়েছেন মিনিমাল লুক আবার কেউ পুরোপুরি ঝুঁকেছেন সাহসী ও নাটকীয় ফ্যাশনের দিকে। বিশেষ করে কিছু তারকা এই আয়োজনে নজর কেড়েছেন তাদের সুপার বোল্ড উপস্থিতির জন্য। অতিরঞ্জিত সিলুয়েট, বিশাল আকারের কেপ, ড্রামাটিক কাট আর অদ্ভুত নকশার পোশাকে তারা যেন এক ধরনের শিল্পকর্মের মতো। সাহসী কাট, শিয়ার ডিটেইলিং এবং অপ্রচলিত টেক্সচার এই লুকগুলোকে আরও আলাদা করে তুলেছে। সব মিলিয়ে, মেট গালা ২০২৬ প্রমাণ করেছে ফ্যাশন শুধু পোশাক নয়, এটি আত্মপ্রকাশের এক শক্তিশালী মাধ্যম। আর এই মঞ্চে যারা সুপার বোল্ড লুকে হাজির হয়েছেন, তারা নিঃসন্দেহে ট্রেন্ডসেটার হিসেবেই থেকে যাবেন।

জিজি হাদিদ

১/২০
লালগালিচায় জিজি  হাদিদ হাজির হন কাস্টম শিয়ার মিউ মিউ গাউনে। কালো মেশ ফ্যাব্রিকের সম্পূর্ণ স্বচ্ছ বেসের ওপর তৈরি এই গাউনটিতে ফুটে উঠেছে  জটিল ধূসর প্যাচওয়ার্ক, সূক্ষ্ম ফ্লোরাল এমব্রয়ডারি এবং ক্রিস্টাল অলংকরণ।

২/২০
এই ‘বডি-ফোকাসড’ ডিজাইন জিজির  আত্মবিশ্বাসী উপস্থিতিকে আরও জোরালো করে তুলেছে। জানা গেছে, অত্যন্ত নিখুঁত এই গাউনটি তৈরি করা হয়েছিল মাত্র দুই দিনের মধ্যে

বিজ্ঞাপন

টাইলা

৩/২০
লালগালিচায় টাইলা যেন রূপ নিলেন এক ময়ূরের বেশে। দক্ষিণ আফ্রিকার এই গায়িকা তাঁর তৃতীয় মেট গালায় হাজির হয়েছেন ভ্যালেন্তিনোর কাস্টম-মেড দৃষ্টিনন্দন নীল গাউনে, যা অনুপ্রাণিত ময়ূর থেকে।

৪/২০
“নেকেড ড্রেসিং” ট্রেন্ডকে আত্মবিশ্বাসের সঙ্গে ধারণ করে তিনি বেছে নিয়েছেন এই সাহসী ডিজাইন। ডায়মন্ড চেইন দিয়ে তৈরি এই রিভিলিং ড্রেসে গভীর প্লাঞ্জিং বডিস শরীরের সঙ্গে মিশে গিয়ে তৈরি করেছে গ্ল্যামারাস সিলুয়েট। একই সঙ্গে ঝলমলে চেইনগুলো সুকৌশলে জড়িয়ে গেছে তাঁর হাত ও পিঠজুড়ে।

সিমোন অ্যাশলি

৫/২০
ভারতীয় বংশোদ্ভূত ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ -এর তারকা সিমোন অ্যাশলি মেট গালায় হাজির হন স্টেলা ম্যাককার্টনির ডিজাইন করা এক দৃষ্টিনন্দন গাউনে, যা তৈরি হয়েছে ড্রেপড সিলভার চেইন দিয়ে।

৬/২০
অ্যাশলির এই আউটফিট সম্পূর্ণভাবে টেকসই উপকরণে তৈরি। শরীরজুড়ে ঝুলে থাকা রুপালি চেইনগুলো তৈরি করেছে ঝলমলে সিলুয়েট

ইরিনা

৭/২০
৪০ বছর বয়সী রাশিয়ান সুপারমডেল ইরিনা মেট গালার রেড-কার্পেটে হাজির হন বোল্ড লুকে। আলেকজান্ডার ওয়াং -এর ডিজাইন করা এই ন্যুড-ইনস্পায়ার্ড আউটফিটটির অন্যতম আকর্ষণ ঘড়ি-অনুপ্রাণিত অ্যাকসেসরিজ।

৮/২০
চোকার, আর্ম ব্রেসলেট এবং একটি চেইন নাভি পর্যন্ত নেমে এসেছে। এর সঙ্গে পরা লং ব্ল্যাক স্কার্ট আউটফিটে এনেছে ভারসাম্য ও কনট্রাস্ট।

হেইলি বিবার

৯/২০
ডেল, বিউটি ফাউন্ডার হেইলি বিবার মেট গালায় একেবারে আর্ট-ইনস্পায়ার্ড লুকে হাজির হন । তাঁর লুকে ফ্যাশন ও ভাস্কর্যের সংযোগ স্পষ্ট।

১০/২০
ফরাসি ভাস্কর এবং ডিজাইনার ক্লদ লালানের অনুপ্রেরণায় তৈরি এই আউটফিটের অন্যতম আকর্ষণ  কাস্টম গোল্ড ব্রেস্টপ্লেট, যা সরাসরি তার শরীরের সঙ্গে মোল্ড করে তৈরি করা হয়েছে। সঙ্গে নীল রঙের স্কার্ট যা পুরো আউটফিটকে দিয়েছে শক্তিশালী কিন্তু নান্দনিক কনট্রাস্ট।

কাইলি জেনার

১১/২০
মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কাইলি জেনার প্রায়ই মেট গালার বেস্ট-ড্রেসড তালিকায় থাকেন, এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন ।শিয়াপারেল্লির একটি বোল্ড স্কাল্পচরাল গাউনে হাজির হয়ে তিনি তৈরি করেন নাটকীয় উপস্থিতি।এই আউটফিটের সবচেয়ে আলোচিত অংশ ন্যুড করসেট বডিস।

১২/২০
আইভরি সিল্ক ফ্যাব্রিক দিয়ে তৈরি কাইলির গাউনের বিশাল, ঢেউ খেলানো স্কার্টটি সাদা পার্ল দিয়ে অলংকৃত। কোমরের অংশে ডিজাইনটি এমনভাবে করা  যেন স্কার্টটি করসেট টপের ওপর থেকে নিচে সরে গিয়ে আবার ভাঁজ হয়ে নেমে এসেছে। সব মিলিয়ে এটি যেন পোশাকের চেয়ে বেশি এক জীবন্ত শিল্পকর্ম।

১৩/২০
ফ্যাশন মোগল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কিম কার্ডাশিয়ান বছরজুড়েই নিজের ফ্যাশনের জন্য বেশ আলোচনায় থাকেন। এবার মেট গালার রেড-কার্পেটে তিনি আবারও হট টপিক। এবারের থিম “ফ্যাশন ইজ আর্টt”-কে সামনে রেখে কিম হাজির হন ব্রিটিশ আর্টিস্ট অ্যালেন জোনসের সঙ্গে কোলাবোরেশনে তৈরি করা কমলা রঙের বডি প্লেট আউটফিটে। পোশাকটি ১৯৬০-এর দশকের ভাস্কর্যধর্মী শিল্প থেকে অনুপ্রাণিত।

১৪/২০
শুরুতে ফাইবারগ্লাস ব্রেস্টপ্লেটটি গোলাপি রঙের হওয়ার কথা ছিল, তবে পরে তাঁরা সিদ্ধান্ত নেন জোনসের ক্ল্যাসিক  কমলা রঙেই থাকবেন।

কেন্ডাল জেনার

১৫/২০
৩০ বছর বয়সী সুপারমডেল কেন্ডাল জেনার হাজির হন একেবারে গ্রিক দেবীর ভাস্কর্য-অনুপ্রাণিত লুকে। এটি ছিল মেট গালায় তার ১২তম উপস্থিতি। পুরো লুকে তাকে মনে হচ্ছিল যেন প্রাচীন গ্রিক মিথোলজির কোনো দেবী জীবন্ত হয়ে রেড-কার্পেটে নেমে এসেছেন।

১৬/২০
এই লুকের অনুপ্রেরণা ছিল খ্রিস্টপূর্ব ১৯০ সালের বিখ্যাত এক  ভাস্কর্য,  যা গ্রিক দেবী নাইকির প্রতীকী রূপ। সেই ঐতিহাসিক শিল্পকর্ম থেকেই এসেছে এই গাউনের ভিজ্যুয়াল আইডিয়া। ডিজাইনটি তৈরি করেছেন ব্র্যান্ডটির ক্রিয়েটিভ ডিরেক্টর জ্যাক পোসেন।

১৭/২০
 পোসেন এবং তার টিম পুরো আউটফিটের ভিত্তি হিসেবে ব্যবহার করেন গ্যাপের আইকনিক সাদা টি-শার্ট, যাকে পরবর্তীতে রূপান্তর করা হয় এক হাই-ফ্যাশন স্টেটমেন্ট পিসে। গাউনে ব্যবহার করা হয়েছে টি-ডাইড জার্সি, লেদার, শিফন এবং অর্গানজা, যা একসঙ্গে মিলে তৈরি হয়েছে ভাস্কর্যধর্মী সিলুয়েট। পুরো লুকটি যেন আধুনিক সময়ের  গ্রিক দেবীর পুনর্জন্ম

লেনা মাহফু

১৮/২০
২৮ বছর বয়সী ফরাসি ইনফ্লুয়েন্সার লেনা মাহফু মেট গালা ২০২৬-এর লালগালিচায় হাজির হন কাস্টম ন্যুড ইল্যুশন গাউনে।  সবচেয়ে নজরকাড়া অংশ হলো ধাতব হাতের মতো ডিটেইলিং।

১৯/২০
নিচের অংশে রয়েছে সফট, গ্রিক-অনুপ্রাণিত ড্রেপড স্কার্ট। পোশাকটির কাট এবং ফিটিং এতটাই সাহসী যে এটি একদিকে যেমন বোল্ড, অন্যদিকে থিমের সঙ্গে পুরোপুরি মানানসই।

২০/২০
 পোসেন এবং তার টিম পুরো আউটফিটের ভিত্তি হিসেবে ব্যবহার করেন গ্যাপের আইকনিক সাদা টি-শার্ট, যাকে পরবর্তীতে রূপান্তর করা হয় এক হাই-ফ্যাশন স্টেটমেন্ট পিসে। গাউনে ব্যবহার করা হয়েছে টি-ডাইড জার্সি, লেদার, শিফন এবং অর্গানজা, যা একসঙ্গে মিলে তৈরি হয়েছে ভাস্কর্যধর্মী সিলুয়েট। পুরো লুকটি যেন আধুনিক সময়ের  গ্রিক দেবীর পুনর্জন্ম
পোসেন এবং তার টিম পুরো আউটফিটের ভিত্তি হিসেবে ব্যবহার করেন গ্যাপের আইকনিক সাদা টি-শার্ট, যাকে পরবর্তীতে রূপান্তর করা হয় এক হাই-ফ্যাশন স্টেটমেন্ট পিসে। গাউনে ব্যবহার করা হয়েছে টি-ডাইড জার্সি, লেদার, শিফন এবং অর্গানজা, যা একসঙ্গে মিলে তৈরি হয়েছে ভাস্কর্যধর্মী সিলুয়েট। পুরো লুকটি যেন আধুনিক সময়ের গ্রিক দেবীর পুনর্জন্ম
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০: ২৫
বিজ্ঞাপন