
অন্য কেউ ছবি তুলে দেওয়ার মতো না থাকলে নিজের মুঠোফোনই হয়ে ওঠে ভরসা। তবে সেলফি এখন আর শুধু প্রয়োজনের ছবি নয়, অনেকের কাছে নিজের স্টাইল, মুহূর্ত আর পছন্দকে ধরে রাখারও এক সহজ উপায়। ঘরের আয়নার সামনে হোক কিংবা ঘুরতে গিয়ে, নিজের পছন্দের লুকটি নিজেই ক্যামেরাবন্দী করতে ভালোবাসেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল মুমতাহিনা টয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্ট করা বেশ কিছু ছবিতে চোখ রাখলেই দেখা যায়, কখনো আয়নার সামনে, কখনো ভ্রমণের মুহূর্তে নিজেই নিজের ছবি তুলেছেন তিনি। টয়ার সেই সেলফিগুলোতে ধরা পড়েছে তাঁর নানা ফ্যাশনেবল লুক।









