এথনিক থেকে ওয়েস্টার্ন—সব লুকেই বাজিমাত করছেন টালিউডের ঐশ্বরিয়া
শেয়ার করুন
ফলো করুন

টালিপাড়ার গ্ল্যামার–দুনিয়ায় ইতিমধ্যেই নিজস্ব ছাপ ফেলেছেন অভিনেত্রী ঐশ্বর্য সেন। টালিউডের ঐশ্বরিয়া বলা হয় তাঁকে। রূপে মুগ্ধতা আর মিষ্টতা যেমন আছে, তেমনি তাঁর অভিনয়দক্ষতাও নজর কেড়েছে দর্শকদের। ছোট পর্দা দিয়ে শুরু, এরপর একাধিক ওয়েব সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে টালিউডে নিজের জায়গা করে নিয়েছেন অল্প সময়েই। পর্দায় যেমন সাবলীল, বাস্তব জীবনেও ঠিক ততটাই আত্মবিশ্বাসী ঐশ্বর্য। সাহসী স্টাইল স্টেটমেন্ট, ক্যামেরার সামনে হোক কিংবা বাইরে—প্রতিটি লুকে তিনি আলাদা করে নজর কাড়েন। আজকের আয়োজনে রইল ঐশ্বর্য সেনের কিছু স্টাইলিশ লুকের ঝলক।

১/১১
নীল শাড়ির সাজে মোহনীয় লুকে ঐশ্বর্য সেন।

বিজ্ঞাপন
২/১১
অভিনেত্রী ল্যাভেন্ডার ক্রপ টপের ওপর লেয়ার করেছেন গোলাপি ব্লেজার। আর বটমে পরেছেন সাদা মিনি স্কার্ট।

৩/১১
সাদা শাড়িতে বেশ গর্জিয়াস লাগছে অভিনেত্রীকে। পিঠখোলা স্লিভলেস ব্লাউজের সঙ্গে সিকুইনের হালকা কাজ করা শাড়ি পরেছেন তিনি। সাজেও আভিজাত্যের ছোঁয়া প্রকাশ পেয়েছে।

৪/১১
খুব সুন্দর গোলাপি ফ্লোরাল ড্রেসের সঙ্গে মেকআপেও রেখেছেন গোলাপি আভা।

৫/১১
অল ব্ল্যাক লুকে বেশ স্টাইলিশ লাগছে অভিনেত্রীকে।

৬/১১
ট্রপিক্যাল ফ্লোরাল প্রিন্টের রঙিন শাড়ির লুকে।

৭/১১
ফিউশন লুকে ধরা দিয়েছেন তিনি। স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে শাড়ি স্টাইলের সাইড স্লিট বটম জুটি হয়েছে।

৮/১১
রেট্রো লুকে ফ্রেমবন্দী হয়েছেন মিষ্টি এই অভিনেত্রী। বল প্রিন্টের ব্লাউজের সঙ্গে স্ট্রাইপের শাড়ি পরেছেন। চোখে টানা করে দেওয়া কাজল আর ছোট চুলে শোভা পাচ্ছে হলুদ বো ক্লিপ।

৯/১১
সিকুইন সজ্জিত সবুজ শাড়ির সঙ্গে ভেলভেটের সবুজ ব্লাউজ জুটি হয়েছে এই লুকে। কানেও একই রঙের স্টেটমেন্ট দুল শোভা পাচ্ছে।

১০/১১
ন্যুডল স্ট্রাপের ক্রপ টপ আর মারমেইড কাটের হাইওয়েস্ট প্যান্টের সঙ্গে ওড়না নিয়েছেন অভিনেত্রী। গোলাপি রঙের এই আউটফিটে আছে নিখুঁত ফ্লোরাল মোটিফ। বেশ স্টাইলিশ লাগছে তাঁকে।

১১/১১
এই লুকে বেশ মিষ্টি লাগছে তাঁকে। অফ দ্য শোল্ডার মেরুন ড্রেস।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৫৪
বিজ্ঞাপন