ক্রিকেট থিমের আবেদনময় সব পোশাকে তাক লাগালেন জাহ্নবী
শেয়ার করুন
ফলো করুন

নতুন প্রজন্মের বলিউড অভিনেত্রীদের মধ্যে শ্রীদেবী তনয়া জাহ্নবী কাপুরের নাম একেবারে প্রথম দিকেই আসে। স্টারকিড হলেও অভিনয়দক্ষতা দিয়ে তিনি নিজেকে যেমন প্রমাণ করেছেন তিনি, তেমনি তাঁর সৌন্দর্যেও মজে থাকেন সকলে। এই জেনজি অভিনেত্রীর শাড়ি-প্রেম চোখে পড়ার মতো। পরেন সব ধরনের বোল্ড পোশাকও। লম্বা চুল আর মিষ্টি হাসির পাশাপাশি জাহ্নবীর অত্যন্ত আকর্ষণীয় ফিগারের কারণে সব কিছুতেই আবেদন ছড়ান তিনি। সম্প্রতি বলিউডের সবচেয়ে নামী নির্মাতাদের একজন, করণ জোহরের 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' সিনেমায় এ প্রজন্মের জাঁদরেল সুঅভিনেতা রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে। ক্রিকেটকেন্দ্রিক কাহিনীর এই সিনেমার প্রচারণায় অভিনেত্রী জাহ্নবীকে দেখা যাছে অভিনব সব ক্রিকেট থিমের পোশাকে।ক্রিকেট বল, ব্যাট বা খেলোয়াড়ের অবয়বের নকশা করা শাড়ি, টপ, ড্রেস ইত্যাদি পরে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে এই সুন্দরী অভিনেত্রী। চলুন তবে ইন্সটাগ্রামের ছবিতে জাহ্নবী কাপুরের ক্রিকেট ফ্যাশনের কিছু ঝলক দেখে নেওয়া যাক এবারে।

বিজ্ঞাপন
১/৬
ক্রিকেট জার্সির ধারণা থেকে তৈরি ক্রপ টপ। নুডল স্ট্র্যাপের এই টপ নম্বর দেওয়া। সঙ্গে পরেছেন সাদা-কালো ডুরে স্কার্ট

২/৬
ক্রিকেট বলের আদলে সাদা স্টিচিং করা এই অত্যন্ত আবেদনময় ড্রেসের ম্যাটেরিয়ালও বলের মতো লাল। ফো লেদারের সুপার ফিটেড ড্রেসের ব্যাকটি দেখার মতো।

৩/৬
এখানে মা শ্রীদেবীর মতো আকর্ষণীয় শিফল শাড়িতে মন মাতাচ্ছেন জাহ্নবী। লাল-নীল শাড়ির সঙ্গে পরেছেন মাহি লেখা হলটারনেক জার্সি-টপ। টপে সিকুইন বসানো। ডিপ নেকলাইনে ফিটিং একদম পার্ফেক্ট।

৪/৬
সাদা-লাল ডুরে শিফন শাড়ির সঙ্গে আবার দেখা মিলল ক্রিকেট বলের। শাড়ির পাড়ে বলের আদলে নকশা করা। ব্লাউজটিকে একটি ডি কন্সট্রাকটেড লাল ক্রিকেট বল বললে ভুল হয় না।

৫/৬
সরু স্ট্র্যাপের এই পাউডার ব্লু স্লিপ ড্রেসে ব্যাটিংরত ক্রিকেট খেলোয়াড়ের অবয়ব নকশা করা

৬/৬
স্কার্ট আর প্যান্ট দুটিতেই ক্রিকেট পোশাকের থিম। লাল -নীল বর্ডার আর কলার দেওয়া শর্ট টপ ও ছোট ছোট লাল বলের প্রিন্টের সাদা স্কার্টে স্মার্ট লুক এসেছে এখানে

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৪: ৩৩
বিজ্ঞাপন