হলিউড গ্ল্যামে অপ্রতিদ্বন্দ্বী ওয়ামিকা, দেখুন তাঁর নতুন আবেদনময় লুক
শেয়ার করুন
ফলো করুন

ওয়ামিকা গাব্বির নতুন স্টাইল মোমেন্ট থেকে চোখ ফেরানো সত্যিই কঠিন। তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই তা স্পষ্ট। কালো শিমারি স্লিক স্ট্র্যাপলেস গাউনে ধরা দিয়েছেন অভিনেত্রী, যার সঙ্গে জুড়েছে কালো লেসের হাই নেকলাইন।

এই নেকলাইন লুকটিতে যেমন যোগ করেছে টেক্সচার, তেমনই শার্প রেখেছে পুরো সিলুয়েট।

শ্রিয়া খান্না ডিজাইন করা এই আউটফিটে এলিগ্যান্স আর আত্মবিশ্বাস দুটোরই স্পষ্ট উপস্থিতি ধরা পড়েছে। গাউনের পাশাপাশি এই লুকে সবচেয়ে বেশি নজর কাড়ছে ওয়ামিকার শর্ট বব হেয়ারস্টাইল।

মেকআপ ও জুয়েলারি রাখা হয়েছে একেবারেই মিনিমাল—সুসজ্জিত ভ্রু, সফট ন্যুড লিপকালার এবং একমাত্র অ্যাক্সেসরি হিসেবে থাকা সবুজ আংটিটি মনোক্রোম লুক ভেঙে আলাদা করে চোখে পড়ছে। সব মিলিয়ে এই লুকে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে নিজের সাজের ব্যাখ্যা দিতে গিয়ে ওয়ামিকা লিখেছেন, এটি একটি ‘আত্মবিশ্বাস থেকে অনুপ্রাণিত সিলুয়েট’ ও ‘সাহসিকতা থেকে জন্ম নেওয়া একটি উইগ’। এই লুকের পেছনের অনুপ্রেরণার কথাও খোলাখুলি জানিয়েছেন তিনি। বিশেষভাবে উল্লেখ করেছেন কানাডিয়ান ও মার্কিন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা অভিনীত আইকনিক চরিত্র মোইরা রোজের নাম। ওয়ামিকার কথায়, এই অনুপ্রেরণা ছিল একেবারেই ‘লাইফ-চেঞ্জিং’।

ফ্যাশনের পাশাপাশি কাজের দিক থেকেও এই মুহূর্তে আলোচনায় রয়েছেন ওয়ামিকা গাব্বি। তাঁর আসন্ন বলিউড ছবি ভূত বাংলা ইতিমধ্যেই ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত ছবি হিসেবে উঠে এসেছে।

হরর-কমেডি ঘরানার এই ছবিতে দীর্ঘদিন পর আবার একসঙ্গে কাজ করছেন পরিচালক প্রিয়দর্শন ও অভিনেতা অক্ষয় কুমার।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন