
পশ্চিমা দেশগুলোতে প্রতি বছর ৩১ অক্টোবর বেশ ঘটা করে উদ্যাপিত হয় হ্যালোইন উৎসব। এর ধারাবাহিকতায় এখন বিশ্বব্যাপী নানা ভাবে পালিত হয় দিনটি। উৎসবটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্পুকি বা ভুতুড়ে সাজ। দিনটিতে সবার মতো ‘যেমন খুশি তেমন সাজ’ খেলায় মেতে ওঠেন বিখ্যাত সব হলিউড তারকারা। জনপ্রিয় সব ভৌতিক বা অতিপ্রাকৃত সিনেমার চরিত্রদের সাজেই দেখা যায় তাদের।
হ্যালোইন আসলেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন পছন্দের তারকার সেই স্পুকি বা ভুতুড়ে হ্যালোইন সাজ দেখার জন্য। চলুন দেখে নেওয়া যাক এ বছরের হ্যালোইনে হলিউডের তারকা কে কেমন অদ্ভুত সাজে দেখা দিয়েছেন।
সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো

রূপকথার গল্প 'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড' এর জনপ্রিয় দুটি চরিত্রের সাজে সেজেছেন সেলেনা গোমেজ এবং বেনি ব্লাঙ্কো।
সোফি টার্নার
‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নার হ্যালোইনে পড়েছেন সম্পূর্ণ কালো ল্যাটেক্স কস্টিউমে। এক সময়ের জনপ্রিয় সাই ফাই অ্যাকশন সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স’ এর ক্যারি অ্যান মসের চরিত্রটিকে মনে করিয়ে দেয়।
অ্যান হ্যাথওয়ে
অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথওয়ের হ্যালোইন সাজ বেশ আকৃষ্ট করেছে ভক্তদের। ভক্তরা তার এই কস্টিউমকে নাম দিয়েছেন ‘বু ইয়র্ক সিটি’। যেখানে তাকে দেখা গিয়েছে স্ট্যাচু অফ লিবার্টি মুকুট ও ক্লাসিক জন লেনন নিউ ইয়র্ক সিটি টি-শার্টে। সঙ্গে ছিলো ভুতুড়ে মেকআপ, কালো লিপস্টিক এবং একটি সাদা পরচুলা।
হ্যালি বেরি
হলিউড তারকা হ্যালি বেরি দেখা দিয়েছেন জাদুকরের সাজে। গাঢ় নীল রঙের স্লিট গাউনের সঙ্গে মিলিয়ে মাথায় পড়েছেন জাদুকরের টুপি। তবে ভক্তদের বেশি আকর্ষণ করেছে তার কালো বিড়ালটি।
কাইলি জেনার

আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনার এবারের হ্যালোইনে জনপ্রিয় কমিক সিরিজ বারবারেলার সাজে সেজেছেন। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ১০ লাখের বেশি রিঅ্যাকশন দেখা যায়।