স্টেটমেন্ট আউটফিট ও অনুষঙ্গে মোহনীয় মেহজাবীন
শেয়ার করুন
ফলো করুন

মেহজাবীন চৌধুরীর এই লুকটি এককথায় লাক্সারি ও গ্ল্যামারের নিখুঁত মেলবন্ধন। তিনি পরেছেন একটি ড্রেপড, কিমোনো-ইনস্পায়ার্ড ড্রেস। আবার মডেস্ট স্টাইলের আউটফিট বললেও ভুল হবে না।

পোশাকটির ঢিলেঢালা সিলুয়েট ও র‍্যাপিং স্টাইল আলাদাভাবে নজর কাড়ে, আর হাই স্লিট ডিজাইন লুকে যোগ করেছে আবেদন। এই স্টেটমেন্ট আউটফিটটি নেওয়া হয়েছে ফ্যাশন ব্র্যান্ড সেলিব্রিটি চয়েজ থেকে।

পোশাকের ফোকাস ধরে রাখতে অতিরিক্ত লেয়ারিং এড়িয়ে প্রতিটি অনুষঙ্গ বেছে নেওয়া হয়েছে অত্যন্ত সচেতনভাবে।

বিজ্ঞাপন

তাঁর হাতে শোভা পাচ্ছে একটি এমবেলিশড ক্লাচ, আর গয়না ও অনুষঙ্গে রয়েছে ভিন্টেজ গ্ল্যামারের ছোঁয়া।

এই লুকে চোখে পড়ার মতো অনুষঙ্গ নিঃসন্দেহে স্টেটমেন্ট চোকার নেকপিসটি। ফ্লোরাল নকশার সিলভার চোকারে বসানো সবুজ পাথর পুরো লুকের আকর্ষণ বাড়িয়েছে কয়েক গুণ। কানে ম্যাচিং স্টাড ইয়াররিংস, সঙ্গে ব্রেসলেট ও আংটি—সব মিলিয়ে গয়নাও  দৃষ্টিনন্দন।সম্পূর্ণ করেছে।

বিজ্ঞাপন

সফট ও ন্যাচারাল গ্লো ফুটে উঠেছে তাঁর মেকআপে। সুপরিচিত রূপসদন জাহিদ খান ব্রাইডাল মেকওভার থেকে সেজেছেন এই অভিনেত্রী। চোখে শিমারি আইশ্যাডো ও কাজল, নিখুঁতভাবে সাজানো ভ্রু, আর ঠোঁটে নুড ব্রাউন টোনের লিপকালার—সব মিলিয়ে মেহজাবীনকে এনে দিয়েছে এক মোহময় উপস্থিতি।

চুলের স্টাইলিংয়েও ছিল আলাদা ঝলক। লুজ-স্টাইলের বেণি করে সামনের দিকে হালকা কার্ল করা স্ট্র্যান্ড মুখের দুই পাশে নামিয়ে আনা হয়েছে। তবে আসল আকর্ষণ যোগ করেছে বেণির সঙ্গে গাঁথা সিলভার গয়নাগুলো।

এই পোশাকের সঙ্গে মিলিয়ে অভিনেত্রী পায়ে পরেছেন পয়েন্টেড-টো হিল। সিলভার মেটালিক ফিনিশের এই হিল পোশাকের মিউটেড টোনের সঙ্গে কনট্রাস্ট তৈরি করেছে নিখুঁতভাবে।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০২: ০৮
বিজ্ঞাপন