
টালিউডের পরিচিত মুখ শ্রাবন্তী চ্যাটার্জি। বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। ২০০৭ সালে অভিনয়ে অভিষেকের পর একের পর এক সিনেমায় দেখা গেছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও বরাবরই নজর কাড়েন এই অভিনেত্রী। ৪০ ছুঁইছুঁই শ্রাবন্তীর নানা লুক দেখে বলতেই হয়, সময়ের সঙ্গে যেন বেড়েই চলছে তাঁর আবেদন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। ছবিগুলোর সঙ্গে লিখেছেন, ‘সৌন্দর্যের শুরু হয় সেই মুহূর্তে, যখন আপনি নিজেকে নিজের মতো করে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।’
ফ্যাশন ফটোশুটে অভিনেত্রীকে দেখা গেছে বোল্ড ও গ্ল্যামারাস ককটেল লুকে। কালো ও ঝলমলে সিলভারের চমৎকার সমন্বয় ফুটে উঠেছে তাঁর লুকে।


পরনে কালো স্লিভলেস ক্যামিসোল স্টাইল টপ। ডিপ ইউ-নেকলাইন ও স্প্যাগেটি স্ট্র্যাপের এই টপে প্রকাশ পেয়েছে মিনিমাল অথচ আবেদনময়ী আমেজ।

কালো টপের সঙ্গে বৈপরীত্য তৈরি করেছে তাঁর পরনের ঝলমলে রুপালি সিকুইন মিনি স্কার্ট। হাই-ওয়েস্ট কাটের স্কার্টটি তাঁর সাজে যোগ করেছে পার্টি লুকের আমেজ। সাদামাটা কালো টপের সঙ্গে গ্লিটারিং স্কার্টের এই সমন্বয়েই তৈরি হয়েছে পুরো লুকের মূল আকর্ষণ।


মেকআপে ড্রামাটিক স্মোকি আইজ সবচেয়ে বেশি নজর কেড়েছে। গালে ব্লাশ, আর ঠোঁটে নিউড-ব্রাউন লিপকালার। ঝলমলে স্কার্টের সঙ্গে সামঞ্জস্য রেখে হাতে পরেছেন ব্রেসলেট। সাইড-পার্টেড ওয়েভি চুল খোলা রেখেই সাজ সম্পূর্ণ করেছেন শ্রাবন্তী।
ছবি: ইন্সটাগ্রাম