আইভরি গাউনে পুরোনো দিনের গ্ল্যামার আর আধুনিক আবেদন, দৃশ্যম ৩-এর ট্রেলার লঞ্চে শ্রিয়া সরনের এলিগ্যান্ট লুক
শেয়ার করুন
ফলো করুন

গোয়ায় অনুষ্ঠিত ট্রেলার লঞ্চে অভিনেত্রী বেছে নিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার জুটি গৌরি অ্যান্ড নাইনিকার একটি আইভরি গাউন। পুরোনো দিনের গ্ল্যামার, আধুনিক আবেদন আর সূক্ষ্ম কারুকাজ তিনটিকেই যেন একসঙ্গে মিলিয়ে দিয়েছে এই লুক।

ভাস্কর্যের মতো সৌন্দর্য

বডি হাগিং গাউনটি শ্রীয়ার সিলুয়েটকে দিয়েছে লম্বা ও পরিপাটি একটি আবহ। এর সবচেয়ে নজরকাড়া অংশ ছিল ড্রেপিংয়ের কাউল নেকলাইন। নেকলাইনে যোগ করা হয়েছে শিয়ার ইলিউশন প্যানেল। যেখানে ছিল ক্রিস্টাল, মুক্তা ও সিলভার-টোনের নানা অলংকরণ। গাউনের নেকলাইনেই যেন তৈরি হয়েছিল আলাদা একটি জুয়েলারি স্টেটমেন্ট। ফলে আলাদা করে নেকলেসের প্রয়োজন হয়নি।

পোশাকের এই সূক্ষ্ম নকশাই হয়ে উঠেছিল পুরো লুকের কেন্দ্রবিন্দু। কোমরের অংশে গ্যাদার্ড ও র্যাপড ডিটেইলিং গাউনটিতে এনেছে স্কাল্পচারড সিলুয়েট। অন্যদিকে হিপের কাছে অ্যাসেমেট্রিক ড্রেপিং তৈরি করেছে পেপলাম ইফেক্ট।

বিজ্ঞাপন

গয়নায় মুক্তার ছোঁয়া

গাউনকেই স্টেটমেন্ট পিস হিসেবে রাখতে চেয়েছেন শ্রিয়া। তাই গয়না রেখেছেন পোশাকের সঙ্গে সামঞ্জস্য। বড় আকারের পার্ল ইয়াররিংস তাঁর মুখাবয়বকে আরও উজ্জ্বল করে তুলেছে। সঙ্গে ছিল লেয়ারড ব্রেসলেট ও রিং, যেখানে মিলেছে গোল্ড ও সিলভার টোন।

সাদা পয়েন্টেড-টো হিলও ছিল একই আইভরি ও সাদা রঙের প্যালেটের অংশ। ফলে গাউনের নেকলাইনের সূক্ষ্ম কারুকাজই থেকে গেছে পুরো লুকের মূল আকর্ষণ। গয়নাগুলো ছিল গোল্ডেন উইন্ডো ও ইশহারা-র।

বিজ্ঞাপন

মিনিমাল ও সফট মেকআপ

শ্রিয়ার মেকআপও ছিল তাঁর পোশাকের মতোই মিনিমাল। সফট স্মোকি আই, ডিফাইন্ড ভ্রু, ওয়ার্ম টোনের বেস এবং মিউটেড ন্যুড-পিঙ্ক লিপ। সব মিলিয়ে তৈরি হয়েছিল সফট ও গ্লোয়ি একটি বিউটি লুক।

চুলে রাখা হয়েছিল এলিগ্যান্ট আপডো, যেখান থেকে কয়েকটি আলগা গোছা মুখের চারপাশে নেমে এসে লুকে যোগ করেছে স্বাভাবিক সৌন্দর্য। খুব বেশি সাজানো মনে না হলেও ক্লোজ-আপে এই মেকআপ ও হেয়ারস্টাইল আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

এই লুকের স্টাইলিং করেছেন সুকৃতি গ্রোভার, তাঁর সঙ্গে ছিলেন সিনিয়র স্টাইলিস্ট বাণী গুপ্তা। হেয়ার ও মেকআপে ছিলেন অজয় শেলার।

দৃশ্যম প্রত্যাবর্তনেও পরিমিত গ্ল্যামার

শ্রিয়ার এই লুক তাঁর দৃশ্যম প্রত্যাবর্তনের সঙ্গে বেশ মানানসই। দৃশ্যম: দ্য কনক্লুশনে তিনি আবারও নন্দিনী সালগাঁওকার চরিত্রে ফিরছেন। তাঁর সঙ্গে থাকছেন অজয় দেবগন, তাবু, জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজসহ একঝাঁক পরিচিত মুখ।

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪০
বিজ্ঞাপন