হ্যালোউইনের আমেজে কুমড়ার বাগানে স্পর্শিয়া
শেয়ার করুন
ফলো করুন

আজ ৩১ অক্টোবর, হ্যালোউইন। একসময় বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকলেও এখন বিশ্বজুড়েই নানা বয়সী মানুষ দিনটি উদ্‌যাপন করেন ভিন্ন ভিন্ন আয়োজনে। রহস্যময় সাজ, বিচিত্র পোশাক আর ভৌতিক আবহ তৈরির পাশাপাশি হ্যালোউইনের অন্যতম পরিচিত অনুষঙ্গ কুমড়া বা পাম্পকিন।

এ উপলক্ষে কুমড়ার বাগানে ঘুরতে যাওয়া, পছন্দের কুমড়া বেছে নেওয়া কিংবা কুমড়ার সঙ্গে ছবি তোলার চলও বেশ জনপ্রিয়। এবার এমনই এক কুমড়ার বাগানে দেখা মিলেছে বাংলাদেশি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে পরিচিতি পেলেও অর্চিতা স্পর্শিয়া  অভিনয়জগতেরও পরিচিত মুখ। পর্দায় অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত স্টাইলও নজর কাড়ে ভক্তদের।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের মেলভিলে কুমড়ার বাগানে কাটানো কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘পাম্পকিন প্যাচ ডে’।

স্পর্শিয়া ঘুরতে গিয়েছিলেন নিউইয়র্কের মেলভিলে অবস্থিত এফ অ্যান্ড ডব্লিউ শ্মিটস ফ্যামিলি ফার্মে ।

বিজ্ঞাপন

হ্যালোউইন ও শরৎকাল উপলক্ষে সাজানো খামারজুড়ে ছিল নানা আয়োজন।

সারি সারি কমলা রঙের কুমড়া, খড়ের গাঁট, হাতে তৈরি ছোট ছোট পুতুল আর শরৎকালীন নানা সাজসজ্জায় উৎসবমুখর হয়ে উঠেছিল পুরো পরিবেশ।

খামারের কাঠের ছাউনির নিচে খড় ভর্তি কাঠের বাক্সে সাজানো ছিল রঙিন পোশাক ও খড়ের চুলের কাকতাড়ুয়া পুতুলসহ নানা ধরনের শোপিস।

কোথাও আবার দেখা গেছে সূর্যমুখী ফুলের বিশাল বাগান । এসব আয়োজনের মধ্যেই কখনো কুমড়ার পাশে বসে, কখনো হাতে কুমড়া নিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী।

একটি ছবিতে তাঁকে দেখা গেছে নানা রকমের রঙিন কুমড়ার  ও সূর্যমুখী ফুলে সাজানো বেঞ্চে বসে পোজ দিতে ।

খামারের উৎসবমুখর পরিবেশের পাশাপাশি স্পর্শিয়ার পোশাকও নজর কেড়েছে। তাঁর সাজের মূল আকর্ষণ ছিল সাদামাটা রঙের সমন্বয়।

সাদা রিবড নিট হাই নেক সোয়েটার বেছে নিয়েছিলেন তিনি। সঙ্গে পরেছেন কালো মিনি স্কার্ট। নিচে কালো টাইটস আর পায়ে ছিল সাদা-কালো রঙের স্লাইড স্যান্ডেল। সব মিলিয়ে আরামদায়ক অথচ স্টাইলিশ একটি ক্যাজুয়াল লুক।কয়েকটি ছবিতে এই লুকের সঙ্গে দেখা গেছে অফ-হোয়াইট রঙের লম্বা পাফার জ্যাকেট।

কখনো জ্যাকেটটি গায়ে জড়িয়ে, কখনো খুলে রেখে ছবি তুলেছেন অভিনেত্রী। খোলা চুলে ন্যাচারাল লুকেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। স্পর্শিয়ার এই সাজের বিশেষত্ব হলো, এতে বাড়তি কোনো আয়োজন নেই। জমকালো পোশাক কিংবা ভারী অনুষঙ্গের বদলে আরাম ও স্বাচ্ছন্দ্য কেই গুরুত্ব দিয়েছেন তিনি।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭: ০৮
বিজ্ঞাপন