সিলেটের সবুজে ফ্লোরাল লুকে সাদিয়া আয়মানের নির্ভার দিন
শেয়ার করুন
ফলো করুন

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ঘুরতে ভালোবাসেন। কাজের ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই কখনো পাহাড়, কখনো সমুদ্র—ছুটে যান প্রকৃতির কাছে। এবার তাঁর গন্তব্য ছিল সিলেটের সবুজ।

সেখানকার ভ্রমণের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোয় নেই শুটিংয়ের ব্যস্ততা, বরং আছে খোলা হাওয়া, সবুজের সমারোহ আর ধীরে কাটানো একটি নির্ভার দিনের গল্প।

বিজ্ঞাপন

গরমের ভ্রমণে সাদিয়ার পরনে ছিল ফুলস্লিভ ফুলেল থ্রি-পিস। সাদা জমিনের কামিজ জুড়ে ফুটে আছে গোলাপি গোলাপ ও সবুজ পাতার নকশা। ওড়নাতেও রয়েছে গোলাপি ফুলের ছাপ।

চারপাশের সবুজ প্রকৃতির সঙ্গে পোশাকের এই রঙের মেলবন্ধনই যেন পুরো সাজটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। সবুজের মধ্যে এই চোখে আরাম দেওয়া পোশাকে সাদিয়াকেআরও স্নিগ্ধ দেখাচ্ছিলো।

সাজেও ছিল ন্যাচারাল ছোঁয়া। কখনো খোলা চুলের পাশে গোঁজা হলুদ ফুল, আবার কখনো ফ্লোরাল হেয়ার ক্লিপে বেঁধে রাখা চুল। চোখে কখনো দেখা গেছে সোনালি ফ্রেমের গোল সানগ্লাস। গয়নায়ও ছিল মিনিমাল ভাব।

কানে গোল্ডেন হুপ, গলায়চেইন, হাতে সোনালি রঙের ঘড়ি। সঙ্গে ছিল কাঁধে ঝোলানো হলুদ রঙের লেদার ব্যাগ এবং পায়ে ফ্ল্যাট স্যান্ডেল।

বিজ্ঞাপন

ছবিগুলোয় সাদিয়াকে দেখা গেছে বেশ প্রাণোচ্ছল।

কখনো চা-বাগানের সবুজে ছুটে বেড়াচ্ছেন তিনি , কখনো মাটির পথ ধরে হেঁটে চলেছেন। কোথাও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, কোথাও আবার স্থানীয় খাবারের স্বাদ নিচ্ছেন।

ভ্রমণে ছিল পাহাড়ি আনারস, খিচুড়ি ও ডিম ভাজার মতো খাবারও। সবুজের প্রাকৃতিক সমারোহে এমন ছোট ছোট মুহূর্তেই যেন ছুটির আনন্দ খুঁজে নিয়েছেন অভিনেত্রী।

সিলেটের এই ভ্রমণের ছবিগুলো শেয়ার করে সাদিয়া লিখেছেন, ‘এই ভ্রমণে আমার দিনগুলো যেন একটু ধীরে বইছিল। কী অপূর্ব একটা জায়গা! এই দৃশ্য, তাজা খাবার আর ফ্রেশ বাতাসের প্রেমে পড়েছি। সিলেট, আমার ঠিক যা দরকার ছিল, তুমি ছিলে তা-ই।’

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন