ড্রপ-ডেড গর্জিয়াস লুকে নজর কাড়লেন তমা মির্জা
শেয়ার করুন
ফলো করুন

‘ড্রপ-ডেড গর্জিয়াস’ লুক

নতুন এই লুকে তমা মির্জা বেছে নিয়েছেন ফিউশন ঘরানার চোখধাঁধানো টু-পিস গাউন। ওপরের অংশে আছে করসেট স্টাইলের টপ। টপের ন্যুড রঙের জমিনের ওপর রয়্যাল ব্লু ,পান্না সবুজ ও সোনালি পাথরের ভারী ও নিখুঁত কারুকাজ করা হয়েছে । পাশাপাশি টপ জুড়ে মুক্তার কাজও ফুটে উঠেছে ,যা লুকে যোগ করেছে বাড়তি আভিজাত্য।

অফ-শোল্ডার ডিজাইনের এই টপের  দুই কাঁধ বেয়ে নেমে এসেছে স্বচ্ছ ন্যুড রঙের ড্র্যাপড কেপ, যা পুরো লুকে এক রাজকীয় ও ড্রামাটিক আবহ তৈরি করেছে। বটম অংশে জুটি হয়েছে গাঢ় রয়্যাল ব্লু বা রাজকীয় নীল রঙের প্লিটেড ফ্লেয়ার্ড স্কার্ট।

স্কার্টের কোমরের অংশেও টপসের সঙ্গে মিলিয়ে নীল ও সবুজ পাথরের সূক্ষ্ম কাজ করা হয়েছে। জনপ্রিয় ফ্যাশন হাউস আনজারা-এর এই পোশাকটি তমার ফিগারের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

বিজ্ঞাপন

মেকওভার ও হেয়ারস্টাইল

পোশাকের জমকালো ভাব বজায় রাখতে তমা বেছে নিয়েছেন সফট গ্ল্যাম মেকআপ। নিখুঁত বেজ মেকআপের সঙ্গে গালে হালকা ব্লাশ ও হাইলাইটারের ছোঁয়া ।  কাজল, আইলাইনার ও ঘন মাসকারা ব্যবহারে চোখে হালকা স্মোকি ইফেক্ট ফুটে উঠেছে।

ঠোঁটে দিয়েছেন ন্যুড পিচ  গ্লসি লিপস্টিক, যা তাঁর সাজের সঙ্গে দারুণ সামঞ্জস্যপূর্ণ। চুলগুলো উঁচু করে পরিপাটি খোঁপা বা স্লিক বান করেছেন অভিনেত্রী। আর সামনের দিক থেকে এক গোছা চুল আলতোভাবে মুখের একপাশে ছেড়ে রেখেছেন। পুরো লুকটির স্টাইলিং করেছেন মাহফুজ কাদেরী এবং মেকওভারের দায়িত্বে ছিলেন ফেইস বাই সালেহা।

বিজ্ঞাপন

মিনিমাল জুয়েলারিতেই সৌন্দর্য

পোশাকে ভারী কাজ থাকায় গয়নার ক্ষেত্রে বেশ পরিমিত ও রুচিশীল ছিলেন নায়িকা। কানে পরেছেন পোশাকের সঙ্গে মানানসই নীল পাথরের টিয়ার ড্রপ দুল এবং হীরার স্টাড।গলায় কোনো গয়না না পরায় তাঁর অফ-শোল্ডার নেকলাইনটি বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। হাতে পরেছেন সোনালি ব্রেসলেট এবং আঙুলে পান্না সবুজ পাথরের একটি আংটি।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন