পাওয়ার ড্রেসিংয়ে জয়া, নজর কাড়ল স্টেটমেন্ট জুয়েলারি
শেয়ার করুন
ফলো করুন

সেনসেশন চরকি কার্নিভ্যালের রেড কার্পেটে এবার একেবারেই ভিন্ন মেজাজে ধরা দিলেন অভিনেত্রী জয়া আহসান। ফ্যাশনিস্তা ভক্তরাও মুগ্ধ হলেন তাঁর পাওয়ার ড্রেসিং লুক দেখে। ছবির গল্পে রইল তাঁর সাম্প্রতিক লুকের বিস্তারিত...

১/৭
সেনসেশন চরকি কার্নিভ্যালের রেড কার্পেটে এবার একেবারেই ভিন্ন মেজাজে ধরা দিলেন অভিনেত্রী জয়া আহসান

২/৭
গ্ল্যামার ও এলিগ্যান্সের মিশেলে তাঁর এই লুকে ছিল আধুনিক পাওয়ার ড্রেসিংয়ের ছাপ। লুকের মূল আকর্ষণ সাদা ডাবল–ব্রেস্টেড ব্লেজার। কোমর বরাবর ফিটেট সিলুয়েটের সঙ্গে লম্বা কাটের এই ব্লেজার জয়ার ব্যক্তিত্বকে আরও দৃঢ়ভাবে ফুটিয়ে তুলেছে

৩/৭
 স্ট্রাকচার্ড শোল্ডার ও গোল্ড–টোন বাটন এনেছে এলিগ্যান্ট ছোঁয়া। একই রঙের ওয়াইড–লেগ ট্রাউজার পরেছেন সঙ্গে

বিজ্ঞাপন
৪/৭
ব্লেজারের ডিপ নেকলাইনে নজর কেড়েছে সবুজ পাথরের লেয়ারড স্টেটমেন্ট নেকলেস। সোনালি টোনের সঙ্গে পান্না সবুজ পাথর পুরো লুকে এনেছে রাজকীয় আভা

৫/৭
এর সঙ্গে হাতে পরেছেন একই সবুজ পাথর বসানো বড় স্টেটমেন্ট রিং, যা নেকলেসের সঙ্গে সুন্দরভাবে মিলে গেছে

৬/৭
অনুষঙ্গ হিসেবে সঙ্গে ছিল একটি সাদা স্ট্রাকচার্ড টপ–হ্যান্ডল ব্যাগ।পায়ে ডেনিমের নীল হিল, যা সাদা পোশাকের সঙ্গে কনট্রাস্ট তৈরি করেছে

৭/৭
চুলে রেখেছেন স্লিক, ব্যাক–ব্রাশড হেয়ারস্টাইল। মেকআপে সফট স্মোকি আই, নিখুঁতভাবে আঁকা ভ্রু আর গ্লসি ন্যুড লিপস্টিক। এই গ্ল্যাম লুকটি করেছেন জাহিদ খান ব্রাইডাল মেকওভার।

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০: ৪১
বিজ্ঞাপন