লাল টুকটুকে বউয়ের সাজে মোস্ট এলিজিবল সিঙ্গেল লেডি
শেয়ার করুন
ফলো করুন

লাল ও সোনালির মেলবন্ধনে নববধূর সাজে ধরা দিয়েছেন ‘মোস্ট এলিজিবল সিঙ্গেল লেডি’ সাফা কবির। জমকালো কারুকাজ করা লেহেঙ্গা, সোনালি গয়না, লাল কাচের চুড়ি ও আলতায় পূর্ণতা পেয়েছে তাঁর সাজ। চলুন দেখে নেই এই লুকের আদ্যোপান্ত্য।

১/১১
টুকটুকে লাল বউ সেজেছেন অভিনেত্রী সাফা কবির।

বিজ্ঞাপন
২/১১
পরেছেন সাফিয়া সাথির ডিজাইন করা লেহেঙ্গা।

৩/১১
লেহেঙ্গাজুড়ে সোনালি জরির ভারী কারুকাজ, ফুলেল নকশা ও ঐতিহ্যবাহী মোটিফের ব্যবহার সাজটিকে দিয়েছে রাজকীয় আবহ।

৪/১১
লেহেঙ্গার নিচের অংশজুড়ে রয়েছে মোগলশৈলীর ফুলেল ও অলংকারধর্মী মোটিফ, সূক্ষ্ম সোনালি জরির কাজ এবং চওড়া কারুকাজ করা বর্ডার।

৫/১১
সঙ্গে পরেছেন একই রঙের ক্রপ ব্লাউজ। ব্লাউজেও জমকালো সোনালি জরি, সুতা ও পুঁতির কাজ। ব্লাউজের নিচের দিকের নকশায় নজর কাড়ছে পার্লের টানা চেইন।

৬/১১
এর সঙ্গে আরও আছে চওড়া সোনালি জরির কাজ করা লাল ওড়না।

৭/১১
পরেছেন আলাদা লম্বা বেইল, যা সাজে যোগ করেছে আভিজাত্য।

৮/১১
সোনালি ভারী চোকার, সঙ্গে বড় ঝুমকা ও টিকলিতে দারুণ মানিয়েছে অভিনেত্রীকে। নজর এড়ায় না কপালের ছোট টিপ আর নোজ পিনও।

৯/১১
হাতে শোভা পাচ্ছে আলতা ও হাতভর্তি চুড়ি। দুই পাশে সোনালি চুড়ি দিয়ে মাঝখানে রেখেছেন লাল কাচের চুড়ির সমন্বয়।

১০/১১
মাঝখানে সিঁথি করে পেছনে টেনে খোঁপা করা। আর খোঁপায় সাজানো হয়েছে লাল গোলাপ।

১১/১১
মেকআপে চোখের সাজে গাঢ় কাজল ও আইলাইনার,  পাতায়  শিমারি টাচ, গালে উজ্জ্বল ব্লাশ ও ঠোঁটে লাল লিপস্টিক।

ছবি: জাহিদ খান ব্রাইডাল মেকওভার

পোশাক: সাফিয়া সাথী
গয়না: ইলর
ভিডিও: জেডএইচ জীবন ফটোগ্রাফি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২: ১৪
বিজ্ঞাপন