মোহময়ী সোনালি আভায় দিশা পাটানির ২ লুক
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের সুন্দরী অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল দিশা পাটানি সব সময় তাঁর গ্ল্যামারাস লুকের জন্য আলোচনায় থাকেন। এই বলিউড ডিভা যা পরেন, তাতেই তাঁকে মানিয়ে যায়। ধারালো ফিগার আর আবেদনময়ী মুখশ্রীর দিশা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন চোখধাঁধানো লুকের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সেখানে তাঁকে ড্রেস, গাউন, বিকিনি, হটপ্যান্ট থেকে শুরু করে সব পোশাকেই দেখা যায় ঘুরিয়ে-ফিরিয়ে। তবে দিশার ঝলমলে আমেজের লুকের ছবিগুলো যেন বেশি নজরকাড়া। তাঁর সাম্প্রতিক গোল্ডেন আউটফিটের চোখধাঁধানো দুটি লুক দেখে আসি চলুন ।

মুক্তাখচিত সোনালি শাড়ির লুক

১/১১
আধুনিক গ্ল্যামার এবং চিরন্তন ঐতিহ্যের নিখুঁত সংমিশ্রণে ধরা দিয়েছেন দিশা। তাঁর পরনে ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার শাড়ি।

২/১১
ক্রিস্টাল-সজ্জিত ভারী এমব্রয়ডারি স্টেটমেন্ট ব্লাউজটি স্লিভলেস ও ব্যাকলেস ডিজাইনের।

৩/১১
সঙ্গে জুটি হয়েছে মুক্তাসজ্জিত ঝলমলে গোল্ডেন শাড়ি।

৪/১১
ভিনটেজ-অনুপ্রাণিত জুয়েলারি দিশার পুরো লুকটিকে নিখুঁতভাবে সম্পূর্ণ করেছে। সোনার হেয়ার অ্যাকসেসরিজে সাজিয়েছেন চুল।

৫/১১
রুবি ও সবুজ এনামেল দিয়ে সাজানো একটি সূক্ষ্ম ফ্লোরাল চোকার মনোক্রোম প্যালেটের সঙ্গে কনট্রাস্ট যোগ করেছে। পার্ল-ড্রপ ইয়াররিংস, চুড়ি ও স্টেটমেন্ট রিং লুকটিকে পরিপূর্ণ করেছে।

৬/১১
কাজল দেওয়া চোখ, মিউট রোজ লিপকালার আর বিন্দু কালো টিপে সেজেছেন সুন্দরী।

বিজ্ঞাপন

মিরর গাউন লুক

৭/১১
ঝলমলে মিরর-ওয়ার্ক করা গাউন পরেছেন দিশা পাটানি।

৮/১১
স্ট্র্যাপলেস এই গাউনের সঙ্গে গোল্ডেন শিমারি ওড়না নিয়ে স্টাইল করেছেন সুন্দরী।

৯/১১
হীরা ও সোনার খুব সুন্দর একটা নেকপিস ও স্টাড পরেছেন দিশা এই আউটফিটের সঙ্গে মিলিয়ে। হাতের তর্জনীতে শোভা পাচ্ছে স্টেটমেন্ট আংটি।

১০/১১
উঁচু করে বেঁধে রাখা হেয়ারস্টাইলের সঙ্গে সাইড পার্ট করে সামান্য কিছু চুল বের করে রাখাতে তাঁকে আরও স্টাইলিশ দেখাচ্ছে।

১১/১১
তাঁর মিনিমাল আর ন্যাচারাল মেকআপে শিমারি আমেজ ফুটে উঠেছে।
তাঁর মিনিমাল আর ন্যাচারাল মেকআপে শিমারি আমেজ ফুটে উঠেছে।
বিজ্ঞাপন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন