পাপ কাহিনী ২-র সুরভী চৌধুরী হয়ে চমক দিলেন রুনা, দেখুন তাঁর ডার্ক গ্ল্যাম লুক
শেয়ার করুন
ফলো করুন

যেকোনও চরিত্রের লুকে নিজেকে ঢেলে সাজাতে পারেন সুঅভিনেত্রী রুনা খান। এবার প্রেম, প্রতারণা আর প্রতিশোধের গল্প পাপ কাহিনী-র সুরভী চৌধুরী হয়ে ডার্ক গ্ল্যাম লুকে চমক দিলেন তিনি। গতবছর আই স্ক্রিনে এসেছিল পাপ কাহিনী ওয়েব সিরিজের প্রথম কিস্তি। এবার রিলিজ হয়েছে পাপ কাহিনী ২। এখানে একজন সুপার গ্ল্যামারাস ও আকর্ষণীয় নায়িকা সুরভী চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন রুনা। সেই চরিত্রটি ধারণ করেই অল ব্ল্যাক ডার্ক মুডের আকর্ষণীয় লুকের কিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। আর সুরভীর অন্তরের যাতনা ও হতাশা প্রকাশ করে ছবির সঙ্গে লিখেছেন গানের দুটি চরণ, নীলাঞ্জনা’হতে পারিনি কারো..!‘বনলতা সেন’ সে তো বহুদূর..!

১/৮
ডার্ক গ্ল্যাম আমেজের অল ব্ল্যাক লুকে রুনা খান
ডার্ক গ্ল্যাম আমেজের অল ব্ল্যাক লুকে রুনা খান
বিজ্ঞাপন
২/৮
এখানে তিনি পরেছেন সিকুইনের বডিকন স্লিভলেস ড্রেস
এখানে তিনি পরেছেন সিকুইনের বডিকন স্লিভলেস ড্রেস
বিজ্ঞাপন
৩/৮
সঙ্গে আছে একই রঙের ভেইল
সঙ্গে আছে একই রঙের ভেইল
৪/৮
আর এতেই ড্রামা যোগ হয়েছে পুরো লুকে
আর এতেই ড্রামা যোগ হয়েছে পুরো লুকে
৫/৮
ড্রেসের কাট আউট ডিটেইলিং বাড়িয়েছে আকর্ষণ
ড্রেসের কাট আউট ডিটেইলিং বাড়িয়েছে আকর্ষণ
৬/৮
ছোট পার্লের ড্রপ ইয়ার রিং আর আংটি পরেছেন রুনা
ছোট পার্লের ড্রপ ইয়ার রিং আর আংটি পরেছেন রুনা
৭/৮
হেয়ারস্টাইল খুবই নজরকাড়া। পাফড শ্যাগি ববে কিছুটা রেট্রো আমেজ
হেয়ারস্টাইল খুবই নজরকাড়া। পাফড শ্যাগি ববে কিছুটা রেট্রো আমেজ
৮/৮
আই মেকআপে স্মোকির বদলে সফট টাচ। গোলাপি ব্লাশ, ন্যুড লিপস আর লাল নেইলকালার খুব মানিয়েছে পুরো লুকের সঙ্গে
আই মেকআপে স্মোকির বদলে সফট টাচ। গোলাপি ব্লাশ, ন্যুড লিপস আর লাল নেইলকালার খুব মানিয়েছে পুরো লুকের সঙ্গে

ছবি: রুনা খান

পোশাক: রুনার ব্যক্তিগত সংগ্রহ

মেকওভার: মানিক মেকওভার (মাহবুব রহমান মানিক)

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩: ০৪
বিজ্ঞাপন