
অভিনয়শৈলী তো বটেই, লুকের দিক থেকে সব সীমা পেরিয়ে এই সময়ের বিকল্প ধারার চলচ্চিত্রে নন-গ্ল্যাম কুইন বলা যায় তাঁকে। রইদ-এর পাগলি এখন আমাদের কাছের মানুষ হয়ে গিয়েছে। সবার প্রিয় সাদুর বউ নাজিফা তুষির এই এক্সট্রিম নন গ্ল্যাম লুক এখন আলোচনার তুঙ্গে। এর মাঝেই এসেছে তাঁর নতুন সিনেমা অ্যানির টিজার। সেখানেও কোনো নায়িকার গ্ল্যামার নেই। চরিত্রে মিশে গিয়েছেন তিনি। এর আগে হাওয়া ও প্রেশারকুকার-এর বেলায়ও তাই বলা যায়। তবে রইদ-এর হিট গান প্রেম জ্বালা-র এই গায়িকা-নায়িকা কিন্তু সুপার গ্ল্যাম লুকেও সেরা। চলুন দেখে আসি এমন ১০ লুক।










ছবি: নাজিফা তুষির ইন্সটাগ্রাম