এবারের 'কান' মাতানো আলোচিত ১০ লুক
শেয়ার করুন
ফলো করুন

এবারের কান চলচ্চিত্র উৎসবে তারকাদের দেখা গেছে সুপার স্টাইলিশ সব সাজে। তাঁদের হাত ধরে এখানে ফিরে এসেছে ভিনটেজ ফ্যাশন, ওল্ড হলিউড গ্ল্যামার। আবার কারও লুকে ছিল রাজনীতির বার্তা। পর্দা নামল সিনেমাজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। টানা ১১ দিনব্যাপী চলা এই আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা। কান চলচ্চিত্র উৎসব ফ্যাশনজগতে বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এখানে অনুষ্ঠিত সিনেমা প্রিমিয়ার বা অন্যান্য ইভেন্টে বড় সেলিব্রেটিরা বিখ্যাত সব ফ্যাশন ব্র্যান্ডের পোশাকে আলো ছড়ান। আর তাঁদের ফ্যাশনেবল লুক আলোচনা চলতেই থাকে বছরের পর বছর। এবারের উৎসবেও অনেক তারকাকে দেখা গেছে সুপার স্টাইলিশ সব সাজে। তাঁদের হাত ধরে এখানে ফিরে এসেছে ভিনটেজ ফ্যাশন, ওল্ড হলিউড গ্ল্যামার। আবার কারও লুকে ছিল রাজনীতির বার্তা। চলুন একনজরে দেখে নেওয়া যাক তারকাদের সেরা ১০ চোখজুড়ানো লুক।

গ্রেটা গারউইগ

১/১০
এবারের কান চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের প্রেসিডেন্ট গ্রেটা গারউইগকে চোখধাঁধানো সব ফ্যাশনেবল লুকে দেখা গেছে। এর মধ্যে রোডার্টের পাফি স্লিভের ভেলভেট গাউনে তাঁকে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে

হান্টার শেফার

২/১০
মেটালিক ব্লু অব দ্য শোল্ডার গাউনে হান্টার শেফার। লিকুইড সাটিন কাপড়ের ড্রপ-ওয়েস্ট গাউনটি এসেছে আরমানি প্রিভে থেকে

বেলা হাদিদ

৩/১০
বেলাকে ফ্যাশন–দুনিয়ার ‘ভিনটেজ রাজকুমারী’ বললে খুব একটা ভুল হবে না। এবারের উৎসবে তাঁকে বেশ কয়েকটি ভিনটেজ পোশাকে দেখা গেছে। এর মধ্যে ফ্যাশন সমালোচকদের কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই কালো হল্টারনেক গাউনটি। এর ওপরে শিয়ার বডিস এবং নিচে সিকুইনের স্কার্ট। সঙ্গে আগে স্টোল। সুন্দর এই ড্রেস ভারসাচের ২০০১ সালের বসন্তের কতুর সংগ্রহ থেকে নেওয়া হয়েছে

বিজ্ঞাপন

মিশেল ইয়ো

৪/১০
এশিয়ার বাঘিনী নামে খ্যাত মিশেল ইয়ো শুধু একজন ভালো অভিনেত্রীই নন, স্টাইলিশ তারকাও বটে। তা এবার কান চলচ্চিত্র উৎসবে ভালোভাবে প্রমাণিত হলো। মিশেলকে লালগালিচায় দেখা গেছে মেরুন ও রবিন এগ ব্লু স্ট্র্যাপলেস গাউনে। লেদারের তৈরি গাউনের সৌন্দর্য বাড়িয়েছে

সেলেনা গোমেজ

৫/১০
লালগালিচায় একদম ওল্ড হলিউড গ্ল্যামার নিয়ে এসেছেন সেলেনা গোমেজ। তিনি পরেছিলেন সাদা-কালো অব দ্য শোল্ডার গাউন। বডি হাগিং ভেলভেট গাউনের নেকলাইনের সাদা ক্রিসক্রস ডিটেইলিং। এই নান্দনিক গাউন এসেছে ফরাসি ফ্যাশন ব্র্যান্ড সাঁ লরাঁ থেকে

রাওদা মোহামেদ

৬/১০
মডেস্ট ফ্যাশন দিয়ে লালগালিচায় ঝড় তুলেছেন নরওয়েজিয়ান সোমালি মডেল রাওদা মোহামেদ। সবচেয়ে বেশি আলোচনা তাঁর অল রেড লুক নিয়ে। ডিওরের ১৯৫৪ সালের হেমন্ত শীত সংগ্রহের বিখ্যাত জেমিরা জেমায়ার ড্রেস থেকে অনুপ্রেরণা নিয়ে বানানো টকটকে লাল ফ্লেয়ার স্কার্ট, ম্যাচিং টাইট ব্লেজার ও হ্যাটে তিনি ফ্যাশন সমালোচকদের মন কেড়ে নিয়েছেন

মারিয়াকার্লা বসকোনো

৭/১০
কালো স্ট্র্যাপলেস ফেদারড গাউন ও ল্যাটেক্সের অপেরা গ্লাভসে ইতালিয়ান মডেল মারিয়াকার্লা বসকোনো। গাউনটি এসেছে দিলারা ফেন্ডিকগলুর একদম নতুন কালেকশন থেকে

কেট ব্ল্যানচেট

৮/১০
কেট ব্ল্যানচেট মানেই লালগালিচায় শক্তিশালী ফ্যাশন স্টেটমেন্ট। এবার তাঁকে দেখা গেছে জ্যঁ পল গতিয়ের বাই হাইদার আকারমানের এলাইন স্লিট গাউন। স্ট্র্যাপলেস গাউনের সামনে কালো ও পেছনের ডাস্টি পিংক রঙের সাটিন কাপড় দিয়ে তৈরি। তাঁর খোলা কাঁধে মুক্তার নেকলেস। গাউনের পেছনের অংশে সবুজ কাপড় জোড়া দেওয়া। লালগালিচা আর কেট ব্ল্যানচেটের গাউনের কালো–সবুজ মিলে ফিলিস্তিনের পতাকার কথাই সবার মাথায় আসে। ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা হিসেবেই তিনি এই পোশাক বেছে নিয়েছেন

ইজুল্ট

৯/১০
ফ্যাশন বিশ্বের সবচেয়ে আইকনিক ক্রিস্টিয়ান ডিওরের নিউ লুকে ফরাসি সংগীতশিল্পী ও মডেল ইজুল্ট সবাইকে মুগ্ধ করেছেন

এমা স্টোন

১০/১০
কাইন্ডস অব কাইন্ডনেস সিনেমার প্রিমিয়ারে এমা স্টোন পরেছিলেন লুই ভিতোঁর বারগ্যান্ডি হল্টারনেক গাউন। এর পুরোটা জুড়ে সিকুইনের কাজ ঝলমল করছে

প্রকাশ: ২৯ মে ২০২৪, ১০: ০০
বিজ্ঞাপন