জন্মদিনে দেখে নিন চিরহরিৎ মালাইকার সেরা বোল্ড লুক
শেয়ার করুন
ফলো করুন

সাহসী সাজপোশাক, আত্মবিশ্বাসী উপস্থিতি আর নিজস্ব ফ্যাশনবোধ—মালাইকা অরোরাকে ঘিরে আলোচনা যেন থামেই না। কখনো প্রশংসা, কখনো সমালোচনা; বয়সকেন্দ্রিক কটাক্ষও সামলাতে হয় তাঁকে। তবু নিজের স্টাইলেই বারবার নজর কাড়েন এই বলিউড তারকা। আজ মালাইকা অরোরার জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া মালাইকা ৫৩ তে পা দিলেন। তবে তাঁর ফিটনেস, গ্ল্যামার আর সাহসী ফ্যাশন দেখে বয়সের হিসাব মেলানো কঠিন। অবকাশযাপন, রেড কার্পেট কিংবা তারকাখচিত বলিউড পার্টি—সবখানেই তাঁর সাজপোশাক থাকে আলোচনায়। পেজ থ্রির হট টপিক বলা যায় তাঁকে। জন্মদিনে ফিরে দেখা যাক এই বলি ডিভার এমনই কিছু নজরকাড়া ও ফ্যাশনেবল লুক।

১/১৫
ন্যুড বডিকন গাউনে ভরপুর আবেদন কাড়ছেন বলি ডিভা

বিজ্ঞাপন
২/১৫
সাদা কাটআউট ড্রেসের সঙ্গে জুটি হয়েছে  লম্বা কালো লেদারের গ্লাভস ও আঙুলের  নজরকাড়া হীরা- পান্নার আংটি

৩/১৫
অস্ট্রিচ ফেদার ডিটেইল দেওয়া বারগান্ডি গাউনে দেখা যাচ্ছে এখানে তাঁকে। গাউনের এক্সট্রিম ডিপনেকের সঙ্গে দারুণ মানিয়েছে হীরার নেকলেস

৪/১৫
জার্সি কাপড়ের প্রি-ড্রেপড শাড়িতে মালাইকা অরোরা। সঙ্গে পরেছেন সাদা স্পোর্টি ট্যাংক টপ। গলায় জমকালো চোকার তাঁর সাজে যোগ হয়েছে বাড়তি আকর্ষণ

৫/১৫
মালাইকার পরনে সোনালি ফিটেড করসেট মিনি ড্রেস। সঙ্গে একই রঙের ট্রেঞ্চ কোট। রাহুল মিশ্রর নকশা করা এই পোশাকে আধুনিক কাটের সঙ্গে আভিজাত্যের ছাপ ফুটে উঠেছে

৬/১৫
রিসোর্ট-চিক লুকে পরেছেন হলুদ-সাদা চেক প্রিন্টের ট্রেঞ্চ কোট ধাঁচের শার্ট ড্রেস। ভেতরে একই রঙের হলুদ মনোকিনি

৭/১৫
ওয়ান শোল্ডার গাউনে দ্যুতি ছড়াচ্ছেন যেন তিনি । গাউনের নাটকীয় রাফল নকশায় যোগ হয়েছে ভিন্নমাত্রা।

৮/১৫
চমৎকার ফিটিংয়ের একটি মিনি ড্রেস পরেছেন মালাইকা এখানে। রাতের প্রকৃতিতে ছড়িয়ে থাকা বর্ণিল বুনোফুলের সৌন্দর্য ফুটে উঠছে পোশাকে । নিখুঁত এম্ব্রয়ডারি করা হয়েছে নানা রঙের সুতায়

৯/১৫
স্ট্র্যাপলেস গোল্ডেন গাউন আর নেকপিসে পরেই ক্যামেরাবন্দি হয়েছেন সুন্দরী

১০/১৫
সিলভার সিকুইন-এম্ব্রয়ডারি করা স্ট্র্যাপলেস গাউনে ধরা দিয়েছেন মালাইকা । সঙ্গে মানানসই নেকলেস পরেছেন

১১/১৫
অফ হোয়াইট অফ-শোল্ডার গাউনে দেখা যাচ্ছে এই বলিউড ডিভাকে। গাউনটিতে এমব্রয়ডারি ও বিডসের কাজ করা। ফ্লোয়ি ট্রেইল নাটকীয়তা এনেছে ফ্লোর টাচ গাউনের লুকে।

১২/১৫
পরেছেন সানশাইন ইয়েলো রঙের আকর্ষণীয় আউটফিট। স্ট্রেপসহ ব্যান্ডো টপ আর ফ্লোর লেন্থ স্কার্ট পরেছেন । পুরো লুকেই প্রকাশ পেয়েছে মনোক্রম আমেজ।

১৩/১৫
খুব সুন্দর একটা লেহেঙ্গা লুকে ফ্রেমবন্দি হয়েছেন নায়িকা । সঙ্গে মানাসই গয়না আর সাজ তো আছেই

১৪/১৫
নিয়ন হলুদ আকর্ষণীয় কেপের সঙ্গে ডলার বসানো মিনি স্কার্ট পরেছেন। সঙ্গে মিলিয়ে রঙিন চুলে ভিন্নধর্মী সাজে ফ্রেমবন্দী হয়েছেন

১৫/১৫
 এই লুকে পরেছেন মারমেইড স্টাইলের কালো ম্যাক্সি গাউন। স্লিভলেস আর ডিপনেক এই গাউনের অন্যতম আকর্ষণ ফিগার হাগিং সিলুয়েট।

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন