দুই লুকে দুই মেজাজ, ওটিটি কাঁপানো অঙ্গনা ধরা দিলেন বোল্ড ড্রেসে
শেয়ার করুন
ফলো করুন

এলবিডি লুকে বোল্ড ছোঁয়া

এই লুকে একেবারে ভিন্ন মেজাজে ধরা দিয়েছেন সুন্দরী। কালো মিনি ড্রেসে তাঁকে দেখা গেছে মোহময় এক আবহে। স্যাটিন ড্রেসটি তাঁর লুকে যোগ করেছে গ্ল্যামারের ছোঁয়া।

বলা হয়, নারীদের ওয়ারড্রোবে অন্তত একটি লিটল ব্ল্যাক ড্রেস বা এলবিডি থাকাই চাই। ডিজাইনার কোকো শ্যানেল বহু বছর আগেই এই পোশাককে ফ্যাশনের মূলধারায় জনপ্রিয় করে তোলেন। পরবর্তী সময়ে কাপড়, কাট ও নকশার নানা বৈচিত্র্যে এলবিডি পেয়েছে অসংখ্য রূপ।

অঙ্গনার বেছে নেওয়া এলবিডির মূল আকর্ষণও নেকলাইনে। ডিপ কাউল-নেকের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে  ডায়মন্ড-স্টাডেড নেকলেস, যা নেকলাইনের বরাবর নেমে এসেছে। গয়নাটিই যেন পুরো লুকের কেন্দ্রবিন্দু।

হাতে শোভা পাচ্ছে স্টেটমেন্ট আংটি , আর তাতে উঁকি দিচ্ছে ট্যাটু। ঠোঁটে গাঢ় ব্রাউনিশ-রেড শেডের লিপকালার, চোখে স্মোকি মেকআপ—সব মিলিয়ে সাজে এসেছে নাটকীয়তার ছোঁয়া। ঢেউ খেলানো খোলা চুলে লুকটি পেয়েছে আরও আকর্ষণীয় ফিনিশ।

বিজ্ঞাপন

অঙ্গনার গোলাপি রোম্যান্স

এই লুকে অঙ্গনাকে দেখা যাচ্ছে গোলাপি রঙের স্প্যাগেটি স্ট্র্যাপ ড্রেসে। বডিসে ড্রেপড ডিজাইনের সঙ্গে নিচে ফ্লোয়ি, প্লিটেড স্কার্ট—সব মিলিয়ে লুকে ফুটে উঠেছে নরম, রোমান্টিক এক আবহ।

হালকা পিচ-টোনের ব্যাকড্রপের সঙ্গে ড্রেসের রংটিও দারুণ মানিয়েছে। চুল খোলা রেখে হালকা ওয়েভি স্টাইলে সাজিয়েছেন তিনি।

মেকআপে ফুটে উঠেছে শিমারি আইশ্যাডো, উইঙ্গড আইলাইনার ও গ্লসি নুড লিপ—ন্যাচারাল অথচ ঝলমলে সাজে তাঁকে যেন পুতুলের মতো লাগছে। জুয়েলারিও বেছে নিয়েছেন একেবারে মিনিমাল। কানে ছোট্ট পার্ল স্টাড ছাড়া আর তেমন কিছুই নেই।

সব মিলিয়ে লুকটি যেন বলে দেয়, কম সাজেও সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলা যায়।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪: ৩৬
বিজ্ঞাপন