ট্রেন্ডি নেকড ড্রেস ট্রেন্ডকে নিজের মতো করে ধারণ করে আবারও ফ্যাশনপ্রেমীদের নজর কাড়লেন টালিউড সুন্দরী সৌরসেনী মৈত্র। রিল তাঁর লুকের বিস্তারিত ... ।
১/৬
মডেলিংয়ের হাত ধরে ক্যারিয়ার শুরু হলেও টালিউডের পরিচিত মুখ সৌরসেনী মৈত্র এখন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা এবং সাহসী স্টাইল স্টেটমেন্টের জন্যও নিয়মিত আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি শেয়ার করা নতুন ছবিতে সৌরসেনীকে দেখা গেল একেবারে গ্ল্যামারাস মুডে।
বিজ্ঞাপন
২/৬
আইভরি রঙের এমবেলিশড ‘নেকড ড্রেস’ বা ইলিউশন গাউনে ধরা দিয়েছেন তিনি। পোশাকটির মূল আকর্ষণ স্বচ্ছ নেট বা সি-থ্রু ফ্যাব্রিকের ওপর করা সূক্ষ্ম সিকুইন ও বিড ওয়ার্ক, যা পুরো গাউন জুড়ে তৈরি করেছে ঝলমলে আভা। হল্টার নেকলাইন এবং কোমরের দুই পাশের কাট-আউট ডিটেইল লুকটিতে যোগ করেছে আধুনিক ও আবেদনময় ছোঁয়া।
বিজ্ঞাপন
৩/৬
তবে গাউনের সবচেয়ে নজরকাড়া অংশ হলো, নিচের ফ্লোর-লেংথ শিয়ার স্কার্ট। একনজরে পোশাকটি দেখে মনে হবে মিনি ড্রেস। কিন্তু বটমের ফ্লোর-লেংথ শিয়ার অংশটি পুরো লুকে এনেছে এক ধরনের এথিরিয়াল বা স্বপ্নিল আবহ। এর সঙ্গে মিলিয়ে সৌরসেনী পরেছেন আইভরি রঙের হাই হিল।
৪/৬
এক্সেসরিজের ক্ষেত্রে অভিনেত্রী বেছে নিয়েছেন মিনিমাল স্টাইল। লম্বা ডায়মন্ড দুল ছাড়া তেমন কোনো গয়না পড়েননি,তাই পোশাকটিই হয়ে উঠেছে পুরো লুকের কেন্দ্রবিন্দু।
৫/৬
খোলা ঢেউ খেলানো চুল, সফট স্মোকি আই মেকআপ, হাইলাইটেড চিকবোন এবং ক্রিমি ন্যুড লিপকালার তাঁর গ্ল্যামারাস উপস্থিতিকে আরও বাড়িয়ে দিয়েছে।
৬/৬
লাল ভেলভেট পর্দার নাটকীয় ব্যাকড্রপের সামনে তোলা ছবিতে সৌরসেনীর আত্মবিশ্বাসী উপস্থিতিকে আরও মোহনীয় করে তুলেছে গাউনের ঝলমলে কাজ ও সূক্ষ্ম সি-থ্রু ডিটেইলিং।
সব মিলিয়ে, জনপ্রিয় ‘নেকড ড্রেস’ ট্রেন্ডকে নিজের স্বতন্ত্র স্টাইলে উপস্থাপন করে আবারও ফ্যাশনপ্রেমীদের নজর কাড়লেন এই টালিউড সুন্দরী।