
হাইলাইটার সবুজকে ছাপিয়ে ফ্যাশনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে নতুন রং—সিফোম সবুজ। যা সিফোম গ্রিন নামেই পরিচিত। সমুদ্রের ঢেউয়ের ফেনার মতো হালকা, স্বচ্ছ আর ফ্রেশ এই শেড শুধু চোখকে আরাম দেয় না, বরং আধুনিকতা ও এলিগ্যান্সের নিখুঁত সংমিশ্রণও তুলে ধরে। খুব বেশি উজ্জ্বল নয়, আবার ফ্যাকাশেও নয়—মাঝারি টোনের এই রং নিজেই এক আলাদা আবেদন তৈরি করে। প্রথমে সিফোম গ্রিন জনপ্রিয়তা পেয়েছিল ইন্টেরিয়র ডিজাইনে—দেয়াল, সোফা, বিছানার চাদর, এমনকি পিন্টারেস্টে যোগ্য ঘর সাজানোর জন্যও। কিন্তু এবার মার্কিন ফ্যাশন ডিজাইনার ক্রিশ্চিয়ান ভিনসেন্ট সিরিয়ানো ও গুচির মতো ব্র্যান্ডের বড় ডিজাইনারদের হাত ধরে সিফোম সবুজ ধীরে ধীরে আমাদের পোশাকের দুনিয়াতেও জায়গা করে নিচ্ছে। এমনকি অনেক তারকা বিশেষ অনুষ্ঠান বা পার্টি লুকে এই রংকে বেছে নিচ্ছেন। ছবির গল্পে দেখে আসি প্রিয় তারকাদের লুক...











