
বার্সেলোনা ও স্পেনের তরুণ ফুটবল সেনসেশন লামিন ইয়ামাল যেমন মাঠে ডিফেন্ডারদের বোকা বানাতে ওস্তাদ, তেমনি মাঠের বাইরের জীবন নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন। সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন ও নতুন সম্পর্কের গুঞ্জন ঘিরে ফুটবল বিশ্বে বেশ চর্চা চলছে। এর আগে আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে ইয়ামালের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও, বর্তমানে স্প্যানিশ সোশ্যাল মিডিয়া তারকা ইনেস গার্সিয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। জানা গেছে, ইয়ামাল এখন ২১ বছর বয়সী স্প্যানিশ লাইফস্টাইল ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার সঙ্গে সময় কাটাচ্ছেন। সেভিলের বাসিন্দা ইনেস গার্সিয়া টিকটক ও ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়। ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক কনটেন্টের মাধ্যমে তিনি তরুণদের মধ্যেও বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। সম্প্রতি গ্রিসে ছুটি কাটানোর সময় ইয়ামাল ও ইনেসকে একসঙ্গে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে তাঁদের হাত ধরাধরি করে ঘুরতে দেখা যাওয়ার পর থেকেই সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। এরপর বার্সেলোনার লা লিগা শিরোপা উদ্যাপনের অফিশিয়াল এন্ড-অফ-সিজন ডিনারেও ইনেসকে সঙ্গে নিয়ে হাজির হন ইয়ামাল। কাসানোভা বিচ ক্লাবে আয়োজিত সেই অনুষ্ঠানে দুজনেই কালো রঙের ম্যাচিং পোশাকে উপস্থিত হয়ে সবার নজর কাড়েন। এতদিন ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছিলেন ইনেস গার্সিয়া। তবে বার্সেলোনার এই তরুণ তারকার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্প্যানিশ বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। ইনেস গার্সিয়ার ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যায়, তাঁর ফ্যাশন সেন্স বেশ ট্রেন্ডি ও স্টাইলিশ। ওয়েস্টার্ন আউটফিট থেকে শুরু করে মিনিমাল গ্ল্যাম- সব ধরনের লুকেই আত্মবিশ্বাসী উপস্থিতিতে ধরা দেন এই ইনফ্লুয়েন্সার।













ছবি: ইন্সটাগ্রাম