
পশ্চিমবঙ্গের এই সুন্দরী অভিনেত্রীকে অনেকেই চেনেন টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে। ওয়েব সিরিজ ও চলচ্চিত্রেও এখন পরিচিত মুখ তিনি। মিষ্টি হাসি আর অভিনব ফ্যাশনের মেলবন্ধনে শোলাঙ্কি রায় যেন হয়ে উঠেছেন সবার ‘বং ক্রাশ’। পর্দায় যাকে বেশির ভাগ সময় মিষ্টি ঘরোয়া সাজে দেখা যায়, সেই শোলাঙ্কিই এবার বেছে নিয়েছেন একেবারে বিপরীত মেরুর স্টাইল। কালো লেদারের সাজে ধরা দিয়েছেন একেবারে অন্য আমেজে।

পুরো লুকের কেন্দ্রে আছে গ্লসি ব্ল্যাক লেদারের কো-অর্ড সেট। ডিপ ভি-নেকের স্লিভলেস ক্রপ টপের সঙ্গে জুটি হয়েছে হাই-ওয়েস্ট স্কার্ট।

কালো পোশাকের একঘেয়েমি ভেঙেছে অলংকার। গলায় মাল্টি-লেয়ার চেইন নেকলেস, হাতে কাফ ব্রেসলেট আর পায়ে কালো পয়েন্টেড হিল।
খোলা চুল রেখেছেন। মেকআপেও উষ্ণতার ছোঁয়া—মিনিমাল বেসের সঙ্গে উইংড আইলাইনার আর ব্রিক-রেড লিপ।

সব মিলিয়ে চেনা শোলাঙ্কির বাইরে এই সাজে ফুটে উঠেছে তাঁর অন্য এক ফ্যাশন সত্তা। ছবিগুলোর প্রতিটি ফ্রেমও তাই আলাদা করে নজর কেড়েছে।


চাইলে আপনিও এমন লুক নিতে পারেন। তবে ঢাকার আবহাওয়ার কথা মাথায় রেখে পুরো লেদার সেটের বদলে লেদার স্কার্ট বা প্যান্টের সঙ্গে সুতি কিংবা সিল্কের টপ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।


রঙের ক্ষেত্রে কালো যেমন নিরাপদ, তেমনি ডিপ ব্রাউন বা অলিভেও লুকে আসতে পারে আলাদা মাত্রা। অলংকারে বেশি কিছু নয়, শোলাঙ্কির মতো একটি সিলভার কাফ বা চেইনই যথেষ্ট লুকে আলাদা মাত্রা যোগ করতে।
ছবি: শোলাঙ্কি রায়ের ইনস্টাগ্রাম থেকে