
‘মন মানে না’ সিনেমা দিয়েই এ বছর টালিউডের বড় পর্দায় আত্মপ্রকাশ করলেন হিয়া চট্টোপাধ্যায়। তিনি টালিউড পরিবারের নতুন প্রজন্মের প্রতিনিধি। হিয়ার পরিচয় কেবল নতুন নায়িকা হিসেবেই নয়, তিনি বর্ষীয়ান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা। ইতিমধ্যেই নেটপাড়া থেকে খুব ভালোবাসা পাচ্ছেন অভিনেতা–কন্যা। যদিও ছোটবেলা থেকেই অভিনয়ের পরিবেশে বড় হয়েছেন, তবু মা–বাবা কখনো তাঁকে ইচ্ছাকৃতভাবে লাইমলাইটে আনেননি; বরং নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশেই তাঁর বেড়ে ওঠা। শিক্ষাজীবনে হিয়া ২০২৩ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপরই অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। টানা দুই বছর প্রশিক্ষকের তত্ত্বাবধানে কঠোর পরিশ্রম করে নিজেকে প্রস্তুত করেছেন ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য। সেই পরিশ্রমের ফলই আজ তাঁর বড় পর্দায় আত্মপ্রকাশ। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও মডেলিংয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে এই বং সুন্দরীর। তবে সবকিছুর ঊর্ধ্বে অভিনেত্রী হওয়ার স্বপ্নটাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। এবার চলুন, দেখে নেওয়া যাক হিয়া চট্টোপাধ্যায়ের কিছু নজরকাড়া স্টাইলিশ লুক।











ছবি: ইন্সটাগ্রাম