বোল্ড লুকে টালি ডিভা, মা হওয়ার পরও ধরে রেখেছেন ফিটনেস
শেয়ার করুন
ফলো করুন

টেলিভিশনের পর্দা থেকে ওয়েব দুনিয়া- সবখানেই সমান দাপটে নিজের জায়গা করে নিয়েছেন টালিউড অভিনেত্রী সৈরিতী বন্দ্যোপাধ্যায়। ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও খুব অল্প সময়েই ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। ‘নাগলীলা’, ‘ঠিক যেন লাভ স্টোরি’ ও ‘বাক্স বদল’-এর মতো ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাঁর উপস্থিতি বেশ আলোচিত। কখনো ব্যাকলেস ব্লাউজে শাড়ির লুক, আবার কখনো ওয়েস্টার্ন আউটফিটে আত্মবিশ্বাসী উপস্থিতি—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন ফ্যাশনিস্তা ভক্তদের প্রিয় মুখ। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী আত্মবিশ্বাসী স্টাইল স্টেটমেন্টে এখনো সমানভাবে আবেদনময়ী। এক সন্তানের মা হয়েও সৌন্দর্য আর ফিগার বজায় রাখার ক্ষেত্রে তিনি হয়ে উঠেছেন এক আলাদা অনুপ্রেরণা। চলুন, এবার দেখে নেওয়া যাক সৈরিতীর সাম্প্রতিক কিছু বোল্ড লুক , যা ইতিমধ্যেই নজর কেড়েছে ভক্তদের।

১/৯
লাল ফুলস্লিভ মিনি ড্রেস পরেছেন তিনি। এই বডিকন ড্রেসে অন্যতম আকর্ষন পুরোটাজুড়ে থাকা রাইনস্টনের কাজ। সঙ্গে সাদা স্লিংব্যাক হাই হিল পরেছেন অভিনেত্রী

বিজ্ঞাপন
২/৯
রয়্যাল ব্লু শিয়ার শাড়ির সঙ্গে পরেছেন মানানসই হাই-নেক  হল্টার ব্লাউজ। চুলগুলো একপাশে কার্ল করে ছেড়ে রাখা আর সঙ্গে হীরার গয়নায় সেজেছেন।

৩/৯
অলিভ গ্রীন কাউল নেকের গাউনে বেশ আকর্ষণীয় ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি।

৪/৯
স্ট্রিট-স্টাইল ফ্যাশন ফটোশুটে পোজ দিয়েছেন অভিনেত্রী। কালো লেদারের জ্যাকেটটি কাঁধ থেকে আলগাভাবে নামিয়ে লেয়ারিং করে পরেছেন। সঙ্গে রয়েছে টপ। চোখে শোভা পাচ্ছে রিমলেস সানগ্লাস। লম্বা কালো চুল ভলিউমিনাস কার্লে সাজানো।

৫/৯
অভিনেত্রীর পরনে ল্যাভেন্ডার শেডের একটি স্লিট গাউন। আর ডিপ নেকলাইন,থাই-হাই স্লিট ডিজাইন লুকে এনেছে বাড়তি আবেদন।

৬/৯
ডিপ নেভি ব্লু ভেলভেট গাউন পরেছেন সুন্দরী। সঙ্গে হাই বান হেয়ারস্টাইল করেছেন।

৭/৯
অভিনেত্রীর স্ট্র্যাপলেস ড্রেসের বডিসজুড়ে আছে বড় আকারের লাল কাপড়ের বো। জুটি হয়েছে কালো স্কার্ট। কানে শোভা বাড়িয়েছে হার্ট শেপ দুল।

৮/৯
হল্টারনেক বডিকন ফিট গাউনে আবেদন ছড়াচ্ছেন সৈরিতী। কানে, হাতে শোভা পাচ্ছে গোল্ডেন স্টেটমেন্ট জুয়েলারি।

৯/৯
লাল ভেলভেট ড্রেসের আকর্ষন এর হল্টার নেকলাইনে । হাতের ও কানের অনুষঙ্গেও নজর কাড়ছেন সৈরিতী

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫: ০০
বিজ্ঞাপন