
নিমিশা সাজায়ান মূলত মালায়ালাম, তামিল এবং হিন্দি সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেন। ২০১৭ সালে তন্ডি মুথালুম দিকসাক্ষীওম চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালী পর্দায় অভিষেক ঘটে এবং পরবর্তীতে দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন (২০২১), নায়াত্তু (২০২১) ও তামিল ছবি চিথা (২০২৩)-এ শক্তিশালী অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৮ সালে ওরু কুপ্রসিদ্ধ পায়্যান এবং চোলা চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বিখ্যাত 'কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড' লাভ করেন। ওটিটি প্ল্যাটফর্মেও তিনি বেশ সফল, বিশেষ করে ২০২৪ সালে অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ পোচার-এ তার মূল চরিত্রটি অত্যন্ত প্রশংসিত হয়। কিন্তু সম্প্রতি কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার চলচ্চিত্র ববিতা সিট রিপোর্টিং-এ একজন পুলিশ অফিসারের চরিত্রের জন্য প্রায় ১৪ কেজি ওজন বাড়িয়ে তিনি বেশ আলোচনায় আসেন। একেবারে 'র' লুকে নিজেকে তুলে ধরেও নিজস্ব চার্ম ছড়িয়ে তিনি যেন বলিউডের বিউটি স্ট্যান্ডার্ডের শেকড় ধরে টান দিলেন। নিজেকে পারফেক্টলি ফ্লড বা নিখুঁতরকমের খুঁতযুক্ত বলতে পছন্দ করেন এই আত্মবিশ্বাসী দক্ষিণি অভিনেত্রী। ন্যাচারাল স্কিন টোন ও ত্বকের টেক্সচারের সঙ্গে সঙ্গে বডি পজিটিভিটিরও এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। টিপিক্যাল অভিনেত্রীদের কৃত্রিম যত লুকের মাঝে নিমিশা যেন এক ব্যতিক্রম। চলুন এই সাড়া জাগানো অভিনেত্রীর কিছু ন্যাচারাল লুকে দেখে আসি ইন্সটাগ্রাম থেকে।











ছবি: ইন্সটাগ্রাম