পার্টি আমেজে ফিউশন লেহেঙ্গা, দেখে নিন টালি সুন্দরীর এই লুক
শেয়ার করুন
ফলো করুন

কলকাতার মেয়ে আদ্রিজা রায়ের অভিনয়জীবনের শুরু ২০১৬ সালে টালিউডে। ছোট পর্দা, বড় পর্দা ও বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা নিয়ে পরে পাড়ি জমান বলিউডে।

বর্তমানে হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ ২৭ বছর বয়সী এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও বেশ সচেতন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের নানা সাজপোশাকের ছবি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।

সম্প্রতি শেয়ার করা একগুচ্ছ ছবিতে আদ্রিজাকে দেখা গেছে সোনালি ও রুপালি আভার ঝলমলে পোশাকে। সিকুইন ও পুঁতির সূক্ষ্ম কারুকাজে তৈরি পোশাকটির মূল আকর্ষণ ব্রালেট ব্লাউজ।

বিজ্ঞাপন

গভীর ‘ভি’ গলার ব্লাউজের সঙ্গে হাই ওয়েস্ট ফিশটেল কাটের স্কার্ট জুটি হয়েছে ।

সঙ্গে শিমারি ওড়নার প্রান্তে রয়েছে পুঁতির ঝালর। পোশাকের সঙ্গে সবচেয়ে বেশি আকর্ষণ কাড়ছে আদ্রিজার জুয়েলারি নির্বাচন।

গোলাপি ও সাদা পাথর বসানো ফ্লোরাল নেকলেস, ম্যাচিং কানের দুল , ব্রেসলেট এবং ফ্লোরাল আংটি। মেকআপেও নজর কাড়ছেন সুন্দরী চোখে ব্রোঞ্জ ও সোনালি আভার স্মোকি আইশ্যাডো, উইংড আইলাইনার ; ঠোঁটে গ্লসি পিংক লিপস্টিক এবং গালে হাইলাইটার। খোলা চুলে নরম ঢেউ।

বিয়ে, রিসেপশন কিংবা সন্ধ্যার কোনো বিশেষ অনুষ্ঠানে ঝলমলে ও আভিজাত্যপূর্ণ সাজের অনুপ্রেরণা হতে পারে অভিনেত্রীর এই লুক।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০২: ৩৫
বিজ্ঞাপন