শ্বেতশুভ্র পোশাকের ব্যতিক্রমী লুকে জনপ্রিয় নায়িকা
শেয়ার করুন
ফলো করুন

ছোট পর্দার  অভিনেত্রী তানজিন তিশা তাঁর সাম্প্রতিক ছবিগুলোতে হাজির হয়েছেন একেবারেই স্নিগ্ধ, মার্জিত ও আধ্যাত্মিক আবহে।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন–“আমাদের ইসলামে ‘কর্মফল’ নেই, আছে ‘কিফারাহ’। আর আমি দোয়া করেছি, এখনও আল্লাহর কাছেই দোয়া করি।”  তাঁর লুকের সরলতা ও মনের ভাবনার সঙ্গে সুন্দরভাবে মিলে গেছে ছবিগুলো ।

বিজ্ঞাপন

ছবিতে তিশাকে দেখা যাচ্ছে পুরো সাদা পোশাকের মোনোক্রম লুকে । ঢিলেঢালা, ফ্লোয়ি কাটের একটি সাদা লং ড্রেস পরেছেন তিনি। শিফনের সাদা ওড়না মাথায় টেনে নিয়েছেন। পোশাকের সিলুয়েটটি আরামদায়ক,  একই সঙ্গে পরিপাটি–যা তাঁর ব্যক্তিত্বের সঙ্গে মানানসই।

অ্যাকসেসরিজে মিনিমাল ছোঁয়া। চোখে শোভা পাচ্ছে ওভারসাইজড ব্রাউন সানগ্লাস, যা সাদার একঘেয়েমি ভেঙে লুকে এনেছে আধুনিক আবেদন। কানে গোল্ডেন হুপ , হাতে আংটি আর এবং ঘড়ি–সব মিলিয়ে পরিমিত কিন্তু রুচিশীল স্টাইলিং-এ নজর কাড়ছেন তিশা। মানানসই  ছোট সাদা স্লিং ব্যাগ নিয়েছেন তিনি, যা পোশাকের সঙ্গে টোন-অন-টোন সমন্বয় তৈরি করেছে।

মেকআপও একদম ন্যাচারাল। সফট পিঙ্ক লিপস্টিক  আর খুলে রাখা চুলে ফ্রেমে ডহরা দিয়েছেন তিনি। রঙিন কাপড়ের ঝালর আর নরম আলোয় সাজানো আউটডোর ব্যাকগ্রাউন্ডের মধ্যে  তিশার এই শ্বেতশুভ্র উপস্থিতি যেন প্রশান্তি এনে দিয়েছে ।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩: ১৪
বিজ্ঞাপন