মেহজাবীনের অ্যাওয়ার্ড নাইট লুক
শেয়ার করুন
ফলো করুন

মেহজাবীন চৌধুরী মানেই স্টাইল আর আভিজাত্যের অনন্য প্রকাশ। ‘সাবা’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ের এই বিশেষ রাতটিকে আরও স্মরণীয় করে তুলেছিলেন অভিনেত্রী ।

ব্যক্তিগত স্টাইল আর রাজকীয় আভিজাত্যের মিশেলে তাঁর পুরো লুকটি ছিল সত্যিই নজরকাড়া। জাহিদ খানের স্টাইল নির্দেশনায় এই উপস্থিতি যেন পুরোনো দিনের বনেদি সৌন্দর্যকে নতুনভাবে তুলে ধরেছে।

বিজ্ঞাপন

মেহজাবীনের পরনে ছিল আনজারার ডিজাইন করা সি-গ্রিন প্যাস্টেল শেডের একটি চোখজুড়ানো শাড়ি।

শাড়িজুড়ে রঙিন ফ্লোরাল মোটিফ, আর বর্ডারে জারদৌসি ও স্টোনের কাজ পুরো ।  একই রঙের ফুল স্লিভ সিল্ক ব্লাউজ তাঁর লুকে যোগ করেছে ক্ল্যাসিক ও এলিগেন্ট টাচ। সব মিলিয়ে এই শাড়িতে মেহজাবীন যেন স্নিগ্ধতার আবেদন ছড়াচ্ছিলেন।

বিজ্ঞাপন

এলোর-এর গয়নায় রাজকীয় ছোঁয়া পেয়েছে তাঁর সাজ।

গলায় এন্টিক গোল্ড টোনের ভারী চোকার, কানে ছোট স্টাড ইয়াররিংস, হাতে চওড়া বালা ও স্টেটমেন্ট আংটি—প্রতিটি অনুষঙ্গই তাঁর সাজকে করেছে আরও পরিপূর্ণ ।

মেকআপ ও হেয়ারস্টাইলেও ছিল পরিমিত সৌন্দর্যের ছাপ। জাহিদ খান ব্রাইডাল মেকওভারের করা এই লুকে চোখে কাজল আর ঠোঁটে ন্যুড গ্লসি লিপস্টিকে সেজেছেন তিনি । কপালের ছোট্ট সাদা স্টোনের টিপটি পুরো সাজে যোগ করেছে ঐতিহ্যবাহী ছোঁয়া।

চুলে ছিল তাজা গোলাপ দিয়ে সাজানো ক্ল্যাসিক নিট বান, যা পুরো লুকে তৈরি করেছে রোমান্টিক আমেজ। সব মিলিয়ে পুরস্কারজয়ী এই রাতে মেহজাবীনের উপস্থিতি ছিল অনাড়ম্বর আভিজাত্যের এক নিখুঁত উদাহরণ।

ছবি: মেহজাবীনের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন