
নোরা ফাতেহির ফ্যাশন যেন তাঁর পারফরম্যান্সেরই আরেকটি ভাষা। কখনও স্পোর্টি, কখনও এজি, আবার কখনও গ্ল্যামারাস লুকের মাধ্যমে নিজের স্টেজ পারসোনাকে বারবার নতুন করে উপস্থাপন করতে ভালোবাসেন এই তারকা। সম্প্রতি আমস্টারডামে এমওয়াইআরসিএইচ ফেস্টে তাঁর ঝলমলে পারফরম্যান্স যেমন নজর কেড়েছে, তেমনই তাঁর মিউজিক ভিডিওর লুকেও দেখা গেছে একেবারে ভিন্ন মেজাজ। দুটি সাজেই রয়েছে আলাদা স্টাইল স্টেটমেন্ট, তবে দুটির মধ্যেই নোরার স্বভাবসিদ্ধ আত্মবিশ্বাস স্পষ্ট।













