শিশুশিল্পী থেকে বলিউড স্টার: সোশ্যাল মিডিয়ায় কে এই ভাইরাল সুন্দরী
শেয়ার করুন
ফলো করুন

মাত্র ২০ বছর বয়সেই অভিনয় ও ফ্যাশন সেন্স—দুই দিকেই প্রশংসা কুড়াচ্ছেন সারা অর্জুন। দক্ষিণি সিনেমার ডাকসাইটে শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে এসেছিলেন দেড় বছরের বয়সে, আর মাত্র পাঁচ বছর বয়সেই সেঞ্চুরি করেছিলেন বিজ্ঞাপনচিত্রে। একসময় তিনিই ছিলেন ভারতের সবচেয়ে দামি শিশুশিল্পী। কৈশোরে ছোট পর্দার পাশাপাশি দক্ষিণের বড় বড় সিনেমায় নজর কেড়েছেন সারা। এরপর বলিউডে পদার্পণ—রণবীর সিংয়ের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে তাঁকে নতুন সিনেমা ধুরন্ধর-এ। সারা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল, আর ভক্তরা যেন প্রতিটি পদক্ষেপ নজরদারি করে চলেছেন তাঁর। বিভিন্ন ফ্যাশন লুকে অভিনেত্রী যে স্টাইলিশ ও আত্মবিশ্বাসী, তা প্রতিটি ছবিতেই ফুটে ওঠে। চলুন, নানা লুকে দেখি বলিউডের এই উঠতি সুন্দরীকে।

১/১০
আইভরি রঙের ডিপনেক আনারকলি ড্রেসে শুভ্রতার আবেদন ছড়াচ্ছেন সারা। নজর কাড়ছে অক্সিডাইসের জুয়েলারি

বিজ্ঞাপন
২/১০
হল্টারনেক লাল গাউনে সারা অর্জুনকে অন্য রকমভাবে দেখা গেল। ডিপ নেকলাইনের সঙ্গে ফুলের ডিজাইন লুকটিকে আরও মোহনীয় করেছে। সামান্য এলোমেলো চুলের স্টাইল পুরো সাজকে সম্পূর্ণ করেছে

৩/১০
গাউনের ব্যাকলেস ডিজাইন বিশেষ আবেদন ছড়াচ্ছে
গাউনের ব্যাকলেস ডিজাইন বিশেষ আবেদন ছড়াচ্ছে
বিজ্ঞাপন
৪/১০
মর্ডান মোনোক্রোম লুকে খুব সুন্দর একটি নেভি ব্লু শাড়ি পরেছেন সারা। সঙ্গে মেলানো একই রঙের স্লিভলেস ব্লাউজ। লুকের অন্যতম আকর্ষণ মিনিমাল পার্ল জুয়েলারি

৫/১০
রংচঙে ফুলস্লিভ ফ্লোরাল ড্রেস পরেছেন অভিনেত্রী

৬/১০
স্কাল্পটেড ব্ল্যাক গাউনে নজর কাড়ছেন সুন্দরী। সিলুয়েটের কাঠামোগত নকশা এবং শিয়ার ডিটেইলিং আকর্ষণ জাগাচ্ছে। সঙ্গে করেছেন ভিন্টেজ হেয়ারস্টাইল ও মিনিমাল মেকআপ

৭/১০
দক্ষিণ ভারতীয় প্রথাগত স্টাইলে ড্রেপ করা গোলাপি-লাল সিল্ক শাড়িতে অভিনেত্রী

৮/১০
জমকালো আমেজের সালোয়ার–কামিজের ট্র্যাডিশনাল সাজে ফ্রেমে এসেছেন সারা

৯/১০
সারারা, কুন্দন জুয়েলারি আর গ্ল্যাম মেকআপের সমন্বয়ে ব্রাইডাল লুকে হাজির হয়েছেন অভিনেত্রী

১০/১০
সোনালি ও বাদামির মিশেলের সিল্ক টিস্যু শাড়ি পরেছেন তিনি। বর্ডারে সূক্ষ্ম ফ্লোরাল কাজ আছে। সঙ্গে পরেছেন কালো ফুলস্লিভ ব্লাউজ আর বড় স্টেটমেন্ট ঝুমকা

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ০২
বিজ্ঞাপন