ভারতে এসে হঠাৎ বোল্ড দুই লুকে সবাইকে চমকে দিলেন প্রিয়াঙ্কা
শেয়ার করুন
ফলো করুন

বলিউডে আজকাল সেভাবে দেখা না গেলেও বিভিন্ন কাজে মাঝেমধ্যেই প্রিয়াঙ্কা চোপড়াকে আসতে হয় ভারতে। মারাঠি সিনেমা ‘পানি’র প্রচারণার কাজে সম্প্রতি নিজের দেশে এসেছেন অভিনেত্রী। সিনেমাটির প্রযোজক বলে কথা। অন্যদিকে সম্প্রতি একটি প্রসাধনী ব্র্যান্ডের লঞ্চিং ইভেন্টেও তিনি উপস্থিত ছিলেন। দুই ইভেন্টেই প্রিয়াঙ্কার গ্ল্যামারাস ও বোল্ড উপস্থিতি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ছবির গল্পে অভিনেত্রীর সাজপোশাকের আদ্যোপান্ত জেনে নেওয়া যাক।

১/৮
ফিগার হাগিং শিমারি গাউন পরেছেন অভিনেত্রী এই লুকে। ওপরের অংশে কোরসেট আর বটমে প্লিট করা স্কার্টের মিশেলে তৈরি হয়েছে আকর্ষণীয় এই গাউন।

বিজ্ঞাপন
২/৮
ভারতীয় ডিজাইনার তরুণ তাহিলিয়ানির নকশা করা এই গাউনের পুরোটাতেই আছে ক্রিস্টেল বসানো নিখুঁত কাজ। হল্টারনেক স্টাইলের নেটের স্ট্রেপ দুটি হেয়ারস্টাইলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। কোরসেটের পেছনের ডিজাইনটাও বেশ নজরকাড়া।

৩/৮
মিনিমাল মেকআপে আকর্ষণ বাড়িয়েছে লেন্স পরা কাজল দেওয়া চোখ। সঙ্গে ডায়মন্ডের হুপ দুল, ব্রেসলেট আর আংটি পরেছেন তিনি।

৪/৮
অভিনেত্রী তাঁর সামনের অংশের কিছু চুল এক পাশে নিয়ে ঢেউখেলানো ভঙ্গিতে ফেলে রেখেছেন।

৫/৮
এই লুকে ‘হলিউড গ্ল্যাম’ ছড়াচ্ছেন যেন জোনাস ঘরণী। পরেছেন বেইজ রঙের শিমারি মিনি ড্রেস।

৬/৮
ঠোঁটে গ্লসি নুড লিপস্টিক, লেন্স পরা চোখে আইলাইনার–মাশকারা আর স্টেটমেন্ট দুলে গ্ল্যামারাস প্রিয়াঙ্কা। সঙ্গে করেছেন স্লিক হাই পনিটেল।

৭/৮
ফুলস্লিভ মিনিড্রেসটির অন্যতম আকর্ষণ লম্বা ট্রেন আর কাউল নেকলাইন। এর সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন সিলভার স্ট্র্যাপি হিল।

৮/৮
একটি প্রসাধনী ব্র্যান্ডের লঞ্চিং ইভেন্টে তাঁকে এভাবেই ফ্রেমবন্দী হতে দেখা গেছে।

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১৭: ০৭
বিজ্ঞাপন