একের পর এক বোল্ড লুকে জন্মদিনের মাসে প্যারিস মাতালেন জেলো
শেয়ার করুন
ফলো করুন

একের পর এক বোল্ড লুকে জন্মদিনের মাসে প্যারিস মাতালেন জেনিফার লোপেজ
জুলাই এলেই যেন জেনিফার লোপেজের জন্য শুরু হয় উৎসবের মৌসুম। জন্মদিনের মাসটিকে এবার আরও বিশেষ করে তুলতে মার্কিন পপ তারকা, অভিনেত্রী ও ফ্যাশন আইকন জেনিফার লোপেজ পাড়ি জমিয়েছেন ভালোবাসার শহর প্যারিসে। একদিকে ৫৭তম জন্মদিন উদ্‌যাপনের আনন্দ, অন্যদিকে প্যারিস কতুর উইক ২০২৬–এর জাঁকজমকপূর্ণ আয়োজন। দুটি উপলক্ষ মিলিয়ে তাঁর ফ্রান্স সফর এখন ফ্যাশনপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু। সবখানেই নিজের স্বাক্ষরধর্মী গ্ল্যামার ও বোল্ড ফ্যাশন দিয়ে নজর কেড়েছেন জেলো। কখনো ঝলমলে কতুর গাউন, কখনো নোক্রোম লুক, আবার কখনো সাহসী কাট ও ড্রেপিংয়ের পোশাকে তিনি প্রমাণ করেছেন, বয়স তাঁর স্টাইলের পথে কোনো বাধা নয়। তাঁর সৌন্দর্য, আত্মবিশ্বাস, ফিটনেস ও ফ্যাশনের সেন্স যেন দিন দিন আরও পরিণত হয়ে উঠছে। চলুন, ছবিতে দেখে নেওয়া যাক প্যারিসে জেনিফার লোপেজের নজরকাড়া কিছু বোল্ড, গ্ল্যামারাস ও অনবদ্য ফ্যাশন মুহূর্ত।

১/১৪
এই লুকে জেনিফার লোপেজকে দেখা যায় একটি অফ–হোয়াইট স্ট্র্যাপলেস মিডি ড্রেসে। ড্রেসটির প্লাঞ্জিং সুইটহার্ট নেকলাইনে যুক্ত নাটকীয় পালকের (ফেদার) কারুকাজ পুরো পোশাকে এনে দিয়েছে রাজকীয় আবেদন। লোপেজ এর সঙ্গে পরেছেন অপটিক্যাল–ইল্যুশন ডিজাইনের ক্লিয়ার স্টিলেটো হিল, যা তাঁর লম্বা সিলুয়েটকে আরও আকর্ষণীয় করে তুলেছে। হাতে ছিল পোশাকের সঙ্গে মানানসই একটি নিউট্রাল রঙের রেক্ট্যাঙ্গুলার ক্লাচ ব্যাগ। গ্ল্যামারের ছোঁয়া যোগ করতে জেনিফার বেছে নিয়েছেন হীরার নেকলেস ও দুল। আর পুরো লুকটি সম্পূর্ণ করেছে তাঁর পরিপাটি হাফ–আপ হেয়ারস্টাইল।

২/১৪
বিজ্ঞাপন
৩/১৪
জেনিফার লোপেজকে যেন এক জীবন্ত শিল্পকর্মের মতোই মনে হচ্ছে এখানে। পরনে ডলচে অ্যান্ড গাব্বানার একটি স্ট্র্যাপলেস গোল্ডেন কলাম মিডি গাউন, যেখানে সোনালি সুতার এমব্রয়ডারির সঙ্গে মোজাইক ধাঁচে বসানো হয়েছে ঝলমলে ক্রিস্টাল ও রঙিন পাথর।

৪/১৪
 এই চোখধাঁধানো লুককে আরও সুন্দর করতে তিনি কাঁধে জড়িয়েছেন সিকুইন–খচিত মেটালিক গোল্ডেন ক্যাপ। হাতে নিয়েছেন একটি গোল্ডেন মিনি হ্যান্ডব্যাগ। গ্ল্যামারের শেষ ছোঁয়া হিসেবে পরেছেন রুবি পাথরখচিত জমকালো নেকলেস ও দুল। পায়ে শিমারি গোল্ডেন পাম্প হিল, আর পরিপাটি বিনুনি করা খোঁপা তাঁর এই রাজকীয় লুককে দিয়েছে ক্ল্যাসিক সৌন্দর্য।

৫/১৪
 ৩। প্যারিসের এক ঐতিহাসিক লাইব্রেরিকে পটভূমি করে তোলা এই ছবিতে জেনিফার লোপেজকে দেখা যায় লেবাননের খ্যাতনামা ডিজাইনার জুহাইর মুরাদের একটি শিয়ার ইল্যুশন গাউনে। নুড বেসের ওপর তৈরি ফ্লোর–লেন্থ গাউনটিতে সূক্ষ্মভাবে বসানো হয়েছে রুপালি ক্রিস্টাল, ঝলমলে সিকুইন ও বর্ণিল পুঁতির ভারী অলংকরণ। লুকটিকে রাজকীয় মাত্রা দিতে তিনি কাঁধে জড়িয়েছেন নরম সাদা পালকের তৈরি একটি ড্রামাটিক ওভারসাইজড ক্যাপ।

৬/১৪
৭/১৪
প্যারিসে কাটানো সময়ের একের পর এক ঝলক ভাগ করে নিচ্ছেন জেনিফার লোপেজ। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর গোলাপি ও খাকি রঙের এই স্টাইলিশ লুক মুহূর্তেই ফ্যাশনপ্রেমীদের নজর কাড়ে। এই লুকের জন্য জেনিফার বেছে নিয়েছিলেন ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস Chlo–এর একটি কতুর লুক। তাঁর পরনে ছিল হালকা ব্লাশ পিংক রঙের ওভারসাইজড বোম্বার কোট, আইভরি–সাদা সিল্ক ক্রপ টপ ও খাকি রঙের ড্রেপড বেলুন শর্টস। আরামদায়ক সিলুয়েটের সঙ্গে আধুনিক লাক্সারি স্টাইলের এই সমন্বয় তাঁকে দিয়েছে ফরাসি আবেদন। লুকটি সম্পূর্ণ করতে তিনি পরেছিলেন নিজের সিগনেচার স্টাইলের নুড–টোন হাই–হিল স্যান্ডেল।

৮/১৪
৯/১৪
ফরাসি বিলাসবহুল হোটেলের ব্যাকগ্রাউন্ডে জেনিফারের এই আকর্ষণীয় লুকে প্রধান আকর্ষণ ছিল আইভরি রঙের স্ট্রাকচারাল ব্লেজার জ্যাকেট, যাতে নিখুঁতভাবে বসানো হয়েছে রুপালি ক্রিস্টাল ও পুঁতির ঝকমকে এমব্রয়ডারির কাজ। ডিপ প্লাঞ্জিং নেকলাইনের এই জ্যাকেটের কোমরে একটি বিশাল কালো স্যাটিন বো বেল্ট বেঁধে তাঁর টোনড ফিগারকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ব্লেজারের নিচে পরেছেন পাতার নকশায় তৈরি লং ফ্রিঞ্জ স্কার্ট।

১০/১৪
রাজকীয় কালো গাউন পরেছেন তিনি। স্ট্রাকচার্ড করসেট বডিসের এই স্ট্র্যাপলেস গাউনটির প্লাঞ্জিং সুইটহার্ট নেকলাইন যেমন তাঁর সাহসিকতাকে ফুটিয়ে তুলেছে, তেমনি স্কার্টের ফ্রিঞ্জ নকশাও নজর কাড়ছে। হীরার কলার নেকলেস ও ম্যাচিং ড্রপ ইয়াররিংসও লুকে আকর্ষণ ছড়াচ্ছে।

১১/১৪
এই লুকে বেছে নিয়েছেন ফরাসি কতুর ডিজাইনার স্টেফান রোল্যান্ড–এর কালেকশন থেকে নেওয়া এক ভাস্কর্যসদৃশ পোশাক। ধবধবে সাদা হাই–নেক, ফুল–স্লিভ জুপন সোয়েটার ড্রেসটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর নাটকীয় ভলিউমিনাস বেল–শেপ সিলুয়েট। পোশাকের বুকের কাছে সিলিকন ও ক্রিস্টালের সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ আকর্ষণ কাড়ছে। নিচের স্বচ্ছ নুড মেশ প্যানেলটি থাই–হাই বুট–কাট ট্রাউজার্সের সঙ্গে অপটিক্যাল ইল্যুশন তৈরি করেছে। এই আর্ট–পিস লুকে জেনিফার পরেছেন রুবি পাথরের স্টেটমেন্ট নেকলেস ও হীরার দুল। আর টান টান স্লিক আপডো বান হেয়ারস্টাইল পুরো সাজে যোগ করেছে আবেদন।

১২/১৪
এই লুকে জেনিফার লোপেজকে দেখা যায় গ্রিক ফ্যাশন ডিজাইনার সেলিয়া ক্রিথারিওটির কালেকশনের একটি নজরকাড়া গাউনে। ডিজাইনারের ‘ফ্রোজেন ইডেন’ থিম থেকে অনুপ্রাণিত এই পোশাকে রয়েছে ডিপ প্লাঞ্জিং নেকলাইনের শিয়ার স্ট্র্যাপলেস সিলুয়েট। গাউনজুড়ে রংবেরঙের ক্রিস্টাল, ঝলমলে সিকুইন ও পুঁতির কারুকাজ। এর ওপর আলতোভাবে জড়িয়ে নেওয়া ওল্ড হলিউড স্টাইলের ওভারসাইজড সাদা ফার কোট সাজে যোগ করেছে রাজকীয় আভিজাত্য।

১৩/১৪
একদম ভিন্ন ও মার্জিত এক সামার লুকে ধরা দিয়েছেন জেনিফার। বেজ বা ট্যান রঙের জর্জেট স্লিভলেস ড্রেসে অসাধারণ দেখাচ্ছে তাঁকে।

১৪/১৪
তবে পুরো সাজের মূল আকর্ষণ ছিল তাঁর মাথায় থাকা ড্রামাটিক ওভারসাইজড হেম্প–ব্লেন্ড সান হ্যাট।

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন