ব্লাউজে বোল্ড,শাড়িতে রাজকীয় তারা সুতারিয়া
শেয়ার করুন
ফলো করুন

তাঁর পরনে প্রথমেই চোখ আটকে যাচ্ছে জমকালো ব্লাউজটিতে। এই রাজকীয় এথনিক লুকে তারা সুতারিয়া পরেছেন বেগুনি জমিনের একটি ভারী কাজের ব্লাউজ।

পুরো ব্লাউজ জুড়ে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে সোনালি জরি সুতোর ফ্লোরাল মোটিফ, জারদৌসি, কারচুপি ও বিডসের ঐতিহ্যবাহী এমব্রয়ডারি।

সামনের গভীর প্লাঞ্জিং ইউ-শেপ নেকলাইন আর পেছনের অনেকটাই ব্যাক লেস নকশা ব্লাউজটিতে যোগ করেছে নাটকীয়তা।

বিজ্ঞাপন

এর সঙ্গে তারা ড্র্যাপ করেছেন কপার-ব্রাউন টোনের শেডেড শাড়ি। শাড়ির জমিনে রয়েছে স্ট্রাইপ প্যাটার্ন। ব্লাউজের সঙ্গে সামঞ্জস্য রেখে শাড়িতেও আছে জমকালো কারুকাজ ও ছোট ছোট বুটির কাজ।

পোশাকের ঐতিহ্যবাহী নকশা আর রাজস্থানের বিকানেরের আবহ মিলিয়ে পুরো লুকে যেন ফুটে উঠেছে রাজকীয় আমেজ।

এই লুকের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা বেছে নিয়েছেন উষ্ণ টোনের গ্ল্যাম মেকআপ। গয়নায় রয়েছে পাথর বসানো ঝুমকা, হাতে চুড়ি ও পান্না-সবুজ আংটি।

তবে সবচেয়ে নজরকাড়া তাঁর চুলের সাজ। মাঝখানে সিঁথি করে চুল পেছনে নিয়ে করা হয়েছে মেসি ফিশটেইল ব্রেড। সব মিলিয়ে ঐতিহ্যবাহী পোশাকে তাঁর সাজে ফুটে উঠেছে এক নাটকীয় রাজকীয় আবহ।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৫
বিজ্ঞাপন