
নুসরাত ফারিয়ার আবেদন বরাবরই আলাদা। তাঁর ছিপছিপে গড়নে মানিয়ে যায় নানা ধরনের পোশাক, আর ফ্যাশনেবল সব লুকে তাঁর উপস্থিতিও থাকে নজরকাড়া। এক লুক থেকে আরেক লুকে যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন তিনি। এবার বোল্ড লুকে ধরা দিলেন নুসরাত।

বুনো আবহের সঙ্গে তাঁর সাজে মিশেছে গ্ল্যামার ও আধুনিকতার ছোঁয়া। নতুন এই ফটোশুটে তাই অ্যানিমেল মোটিফের পোশাকে নুসরাতের লুকে ফুটে উঠেছে খানিকটা ওয়াইল্ড আমেজ।

অভিনেত্রীর পরনে বোহো ধাঁচের ট্রপিক্যাল লেপার্ড-প্রিন্ট হল্টারনেক ক্রপ টপ। ডিপ ভি-নেকলাইন ও ফ্রন্ট নটের এই টপ জুড়ে শোভা পাচ্ছে রঙিন অ্যানিমেল মোটিফ।

কমলা, লাল ও গোলাপি আভায় আঁকা লেপার্ড বা চিতাবাঘের পাশাপাশি রয়েছে সূর্যের মতো নানা গ্রাফিক নকশা। সাদা জমিনের ওপর উজ্জ্বল মোটিফগুলো পোশাকে যোগ করেছে বুনো আবহ।
এর সঙ্গে নুসরাত পরেছেন লো-রাইজ, ক্রিম রঙের বেলুন মিনি স্কার্ট। সঙ্গে পড়া চওড়া বোনা ট্যান রাফিয়া বেল্টটি লুকের আরেকটি আকর্ষণ।

নুসরাতের সাজে ধরা পরেছে মিনিমাল অথচ গ্ল্যামারাস আমেজ। লম্বা বাদামি চুল নেমে এসেছে ঢেউখেলানো ভলিউমে। কানে স্কয়ার সোনালি হুপ দুল। এক হাতে পরেছেন মুক্তোর ব্রেসলেট, অন্য হাতে মিনিমাল বিডেড বালা। সাদামাটা অনুষঙ্গেই পুরো সাজে ফুটে উঠেছে পরিমিত গ্ল্যামারের ছোঁয়া।


সুন্দর এই আউটফিটের সঙ্গে তাঁকে দেখা গেছে সফট গ্ল্যামারাস ও ন্যুড মেকআপে। চোখের পাতায় শিমারি গোলাপি আইশ্যাডো, নিখুঁত আইলাইনার ও ঘন মাসকারায় আরও আকর্ষণীয় হয়ে উঠেছে তাঁর চোখ।

ঠোঁটে দিয়েছেন ম্যাট ন্যুড-পিংক লিপস্টিক। সুসজ্জিত ভ্রু ও ব্লাশ-অন হাইলাইটারের ছোঁয়ায় পূর্ণতা পেয়েছে এই সাজ।
মেকওভারঃ এম কে হোসেন
ছবিঃ নাছির হোসেন ফটোগ্রাফি