সাদা গাউনে গ্ল্যামারাস শেহনাজ: কিউট গার্ল থেকে বোল্ড ডিভা
শেয়ার করুন
ফলো করুন

সম্প্রতি এক আবেদনময় ডিজাইনার গাউনে ধরা দিয়ে শেহনাজ যেন উষ্ণতা ছড়ালেন ফ্যাশন দুনিয়ায়। ইনস্টাগ্রামে প্রায়ই আকর্ষণীয় সব পোশাকে লাস্যময়ী ভঙ্গিমায় দেখা যায় তাঁকে, তবে এবারের লুকটি যেন কয়েক ধাপ এগিয়ে—আরও পরিণত, আরও আত্মবিশ্বাসী। এক সময়ের ‘পাঞ্জাবি কিউট গার্ল’ ইমেজ পেরিয়ে এখন তিনি নিঃসন্দেহে এক গ্ল্যামারাস, স্টাইল-সচেতন ডিভা।

সাদা রঙের মনোমুগ্ধকর এই গাউনেই তা আবারও প্রমাণ করলেন শেহনাজ—সিম্পলিসিটির মধ্যেও কীভাবে তৈরি করা যায় নজরকাড়া ফ্যাশন স্টেটমেন্ট।

বিজ্ঞাপন

শেহনাজ বেছে নিয়েছেন একটি ডিপ-নেক সাদা গাউন, যা আসলে টপ ও স্কার্টের মিশেলে তৈরি এক আধুনিক, স্ট্রাকচার্ড সিলুয়েট।

পেপলম কাটের স্ট্রাকচার্ড টপে সূক্ষ্ম কাট-আউট ডিটেইল লুকটিতে এনেছে আলাদা মাত্রা । নুডল স্ট্র্যাপ আর ডিপ নেকলাইন পুরো আউটফিটটিকে যোগ করেছে সাহসী আবেদন ।

এর সঙ্গে রয়েছে ফ্লোর টাচ ফিটেড স্কার্ট, যার নিচের দিকে হালকা ফ্লেয়ার তৈরি করেছে নাটকীয়তা। স্কার্টের জমিনে টোন-অন-টোন কাজ লুকটিকে দিয়েছে এলিগ্যান্ট টেক্সচার।

বিজ্ঞাপন

এই লুকের আরেকটি বড় শক্তি এর স্টাইলিং। খোলা চুলে সফট ব্যাংস—সহজ অথচ নিখুঁত এই হেয়ারস্টাইল শেহনাজের মুখাবয়বকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

একই সঙ্গে পুরো লুকে এনে দিয়েছে এক স্নিগ্ধ, রোম্যান্টিক আবহ, যা গাউনের বোল্ডনেসকে সুন্দরভাবে ব্যালান্স করেছে।

মেকআপেও রয়েছে ক্ল্যাসিক ছোঁয়া। গ্লিটারিং আই লুকে মাশকারা আর আইলাইনারের নিখুঁত ব্যবহার, আর তার সঙ্গে বোল্ড রেড লিপ—এই কনট্রাস্ট সাদা গাউনের সঙ্গে বেশ মানিয়েছে। অ্যাকসেসরিজে মিনিমাল ডায়মন্ড জুয়েলারি বেছে নিয়েছেন সুন্দরী ।

সব মিলিয়ে, বহুদিন পর নতুনভাবে নজর কাড়লেন শেহনাজ গিল। ট্র্যাডিশনাল আউটফিট থেকে শুরু করে বোল্ড ওয়েস্টার্ন সিলুয়েট—সবকিছুতেই নিজের স্বতন্ত্রতা বজায় রেখে তিনি প্রমাণ করছেন, ফ্যাশন শুধু পোশাক নয়, বরং আত্মবিশ্বাসেরই আরেক প্রকাশ।

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন