ব্ল্যাকলেডি বেশে চিরহরিৎ মালাইকা
শেয়ার করুন
ফলো করুন

জীবনের হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলার পরও বলিউড সুন্দরী মালাইকা অরোরার সৌন্দর্যে ভাটা পড়ার কোনো লক্ষণ নেই। আকর্ষণ আর আবেদনের ভরপুর মালাইকা সেই নব্বইয়ের দশকে মডেলিং আর টিভি চ্যানেলে ভিজে বা উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। বলিউডে বিভিন্ন আইকনিক গানে তিনি সম্মোহনী নাচের মুদ্রায় এসেছেন বড় পর্দায়। আবার বিভিন্ন বিখ্যাত ও জনপ্রিয় নাচের অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিচারক হিসেবে প্রায়ই দেখা যায় মালাইকাকে।

পেজ থ্রির হট টপিকে বরাবরই এগিয়ে থাকে মালাইকা অরোরার স্টাইল। বয়স যেন বাড়ছেই না তাঁর। যেকোনো আউটফিটেই চমৎকার মানিয়ে যায় তাঁকে।

সাহসী সাজপোশাকের জন্য ভক্তদের কাছে প্রায়ই প্রশংসা কুড়ান তিনি, আবার কখনো চলে আসেন সমালোচনার কেন্দ্রবিন্দুতেও। অবকাশযাপন, রেড কার্পেট ইভেন্ট বা তারকাসজ্জিত বলিউড পার্টিতে তাঁকে সব সময়ই নজরকাড়া লুকে দেখা যায়। তবে তাঁর সাম্প্রতিক লুক আলাদাভাবে দোলা দিয়েছে ভক্তদের মনে।

বিজ্ঞাপন

এই লুকে তিনি পরেছেন মারমেইড স্টাইলের কালো ম্যাক্সি গাউন। স্লিভলেস আর ডিপনেক এই গাউনের অন্যতম আকর্ষণ ফিগার হাগিং সিলুয়েট।

ড্রেসের ফ্লোরছোঁয়া নিচের অংশটি সিকুইনসজ্জিত ফেব্রিকে তৈরি। মালাইকা এই গাউনের সঙ্গে পরতে বেছে নিয়েছেন পান্না বসানো হীরার নেকপিস। আঙুলে শোভা পাচ্ছে আংটি।

আর কোনো জুয়েলারি তিনি পরেননি। গ্ল্যাম মেকআপে নজর কাড়ছে হালকা শিমারির ছোঁয়া। শিমারি আইশ্যাডো আর আইলাইনারে সাজিয়েছেন চোখ। ঠোঁটে গ্লসি ন্যুড লিপকালার। আর গালে ব্লাশ অন, হাইলাইটারে তাঁর সাজ হয়েছে পরিপূর্ণ।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন