
ফ্রেঞ্চ রিভিয়ারার আলোঝলমলে সন্ধ্যায় আবারও নিজের ফ্যাশন স্টেটমেন্টে মুগ্ধ করলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এ চোপার্ডের ‘মিরাকল’ গালায় অংশ নিয়ে তিনি হাজির হন এক ঝকঝকে কালো মিনিড্রেসে। ক্লাসিক ‘লিটল ব্ল্যাক ড্রেস’-কে আধুনিক গ্ল্যামারের ছোঁয়ায় নতুনভাবে উপস্থাপন করে জ্যাকুলিন প্রমাণ করলেন। সরলতাও হতে পারে সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট। হীরার অলংকার, ওল্ড হলিউড ধাঁচের হেয়ারস্টাইল আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে তিনি হয়ে ওঠেন সন্ধ্যার অন্যতম আলোচিত তারকা।









