
অবকাশযাপনে সবার প্রথম পছন্দ সমুদ্রসৈকত। আর আমাদের প্রিয় তারকাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। প্রায়ই দেখা যায়, সাগরপাড়ে ঘুরতে গিয়ে নানা সাজপোশাকে তোলা ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তাঁরা। সাঁতার পোশাক থেকে শুরু করে ড্রেস—সব ধরনের পোশাকেই ধরা দেন দেশের জনপ্রিয় তারকারা। এবার তাঁদের ইনস্টাগ্রাম থেকে পাওয়া ছবিতে দেখে নেওয়া যাক, সাগরের তীরে বেড়াতে গিয়ে তারকারা কী পরেন। এসব লুক থেকে অনুপ্রেরণা নিতে পারেন আপনিও।













