কুইন এনার্জি, জিরো অ্যাপলজিস: বিপজ্জনক মিনি স্কার্টের এই লুককে কী নাম দেবেন
শেয়ার করুন
ফলো করুন

টালিউড ডিভা তৃণা সাহা। ইন্সটাগ্রামে ঝড় তোলেন তিনি প্রায়ই। তাঁর নতুন লুক মানেই আনঅ্যাপলজেটিক আবেদন। সেই সঙ্গে কুইন এনার্জি দিচ্ছেন তিনি সাম্প্রতিক লুকে। এখানে অনেকটা মিক্স অ্যান্ড ম্যাচ আউটফিটে দেখা যাচ্ছে তাঁকে।

অনেকটা মিক্স অ্যান্ড ম্যাচ আউটফিটে দেখা যাচ্ছে তাঁকে
অনেকটা মিক্স অ্যান্ড ম্যাচ আউটফিটে দেখা যাচ্ছে তাঁকে

পেল পিংক বড় বড় সিকুইন দেওয়া ব্রালেট পরেছেন তিনি এখানে। স্ট্রিংয়ের বদলে ব্যবহার করা হয়েছে সিলভার চেইন। সিকুইন লহরেও চেইন দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

নানা আকৃতির চৌকো মেটালিক এমবেলিশমেন্ট দেওয়া মিনি স্কার্টের দৈর্ঘ্য বেশ বিপজ্জনক। অবশ্য তাতে বোল্ড বডি ল্যাঙ্গুয়েজে কোনো আঁচ আসে নি তৃণার। এজন্যই ক্যাপশনে লিখেছেন 'জিরো অ্যাপলজিস'।

'কুইন এনার্জি' ফুটে উঠেছে ক্যাপশনের কথামতোই
'কুইন এনার্জি' ফুটে উঠেছে ক্যাপশনের কথামতোই

এর সঙ্গে তৃণা পরেছেন কালো ফার কোট। এতে আবেদন বেড়েছে অনেক গুণে। কালো বিশাল সোফায় আভিজাত্যের ছোঁয়া। 'কুইন এনার্জি' ফুটে উঠেছে ক্যাপশনের কথামতোই।

বিজ্ঞাপন

মেকওভারে সফট গ্ল্যাম আমেজ। গ্লসি ন্যুড লিপকালারে কপার আর ব্রিক রেডের মিশেলে হালকা শেড। টেনে দেওয়া মোটা আইলাইনার, কাজল আর ঘন মাসকারারা সঙ্গে নজর কাড়ছে ফলস আইল্যাশে স্টোনের ব্যবহার। ক্রিমি ব্লাশে কপার আর পিচের কম্বিনেশন।

সব মিলিয়ে পুরো লুকটিকে কী নাম যে দেওয়া যায় তা ভেবে পাওয়া মুশকিল
সব মিলিয়ে পুরো লুকটিকে কী নাম যে দেওয়া যায় তা ভেবে পাওয়া মুশকিল

বারগ্যান্ডি শেডের চুল খোলা রেখেছেন তৃণা সফট ওয়েভসে। গয়না বা অ্যাক্সেসরিজের ঝামেলায় না গিয়ে খুব বুদ্ধিমানের কাজ করেছেন তিনি। একদিকে ফার কোটের বাহুল্য। আরেকদিকে গয়নার অনুপস্থিতি। ম্যাক্সিমালিস্ট নাকি মিনিমালিস্ট? সব মিলিয়ে পুরো লুকটিকে কী নাম যে দেওয়া যায় তা ভেবে পাওয়া মুশকিল।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ০৪
বিজ্ঞাপন