
ঘুরেফিরে আবারও ফ্যাশন–জগতে জায়গা করে নিয়েছে কাটআউট পোশাক। আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহে শীর্ষ ব্র্যান্ডগুলোর সংগ্রহে দেখা যাচ্ছে নানা ধরনের কাটআউট নকশা, আর সেই প্রবণতায় মজেছেন দেশের তারকারাও। ফ্যাশনের দুনিয়ায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন ট্রেন্ড, আবার পুরোনো অনেক ধারা ফিরে আসছে নতুন রূপে। কাটআউটও তেমনই এক ট্রেন্ড। পোশাকের বিভিন্ন অংশে নকশা অনুযায়ী তৈরি করা ফাঁকা জায়গা বা কাটিংই মূলত কাটআউট প্যাটার্ন। বৈশ্বিক এই ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের তারকারাও বেছে নিচ্ছেন নানা ধরনের কাটআউট পোশাক। একনজরে দেখে নেওয়া যাক তারকাদের নজরকাড়া লুক।
















