তুর্কিয়ে থেকে ড্রেপড হল্টারনেক লুকে চমক দিলেন এই সুন্দরী অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

নতুন লুকে চমক দিলেন নুসরাত ফারিয়া। দেশের জনপ্রিয় এই অভিনেত্রীর সৌন্দর্য একেবারেই অন্য রকম। অপরূপ সুন্দর মুখশ্রী, মিষ্টি হাসি আর ধারালো ফিগারের নুসরাতকে মানিয়ে যায় সব ধরনের লুকেই। আত্মবিশ্বাস আর মনের জোরও তাঁর অনেক। সেটাই প্রকাশ পেয়েছে তাঁর সাম্প্রতিক ছবিগুলোয়। তুর্কিয়ে ভ্রমণে ড্রেপড হল্টারনেক টপের আকর্ষণীয় লুকে দেখা যাচ্ছে তাঁকে এখানে। সঙ্গে আছে স্যাটিনের পেন্সিল স্কার্ট।

১/৫
সমসাময়িক গ্ল্যামার, স্নিগ্ধ এলিগ্যান্স আর আত্মবিশ্বাসের চমৎকার সমন্বয়—এই লুক যেন এককথায় সেই সবকিছুরই নিখুঁত প্রকাশ

বিজ্ঞাপন
২/৫
কালো পেন্সিল স্কার্টের সঙ্গে আবেদনময় টপের মেটালিক কনট্রাস্ট লুকটিকে দিয়েছে আলাদা মাত্রা। সঙ্গে আছে ওয়েভি হেয়ারস্টাইল

৩/৫
অভিনেত্রীর লুকের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো মেটালিক শিমারি ড্রেপড টপ। ডিপ হল্টার নেকলাইন আবেদন ছড়াচ্ছে

৪/৫
মিনিমাল মেকআপ লুকেই দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী। লেন্স পরা চোখে কাজল-মাশকারা, সুসজ্জিত ভ্রু, গ্লসি লিপ আকর্ষণ ছড়াচ্ছে। সাজ পরিপূর্ণ হয়েছে ব্লাশ অন আর হাইলাইটারে

৫/৫
সাজপোশাকের সঙ্গে জুয়েলারিও রেখেছেন মিনিমাল। কানে স্টাড আর হাতে পরেছেন সোনালি স্টেটমেন্ট ঘড়ি, আংটি ও ব্রেসলেট। এই মিনিমালিস্ট অ্যাপ্রোচ যেন ফ্যাশনের সবচেয়ে আধুনিক ভাষা

ছবি: নুসরাত ফারিয়ার ফেসবুক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন