স্থাপত্যশৈলী থেকে মেটালিক গ্ল্যামার, এল ইন্ডিয়ার প্রচ্ছদে ডায়ানা পেন্টির নজরকাড়া দুই লুক
শেয়ার করুন
ফলো করুন

স্থাপত্যশৈলীর ছোঁয়ায় ডায়ানার আইভরি লুক

ম্যাগাজিনটির ফটোশুটে ডায়ানা ধরা দিয়েছেন ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড নির্মোহার একটি নজরকাড়া কতুর পোশাকে। আধুনিক নকশা, সূক্ষ্ম কারুকাজ ও ভাস্কর্যধর্মী সিলুয়েটের মেলবন্ধনে তৈরি এই লুক ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে। ডায়ানার পরনে ছিল পার্ল আইভরি ট্যাফেটা টপ অ্যান্ড এমবেলিশড স্কার্ট সেট।

পার্ল আইভরি রঙের এই অভিজাত পোশাকের মূল আকর্ষণ ছিল স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত কাঠামোগত নকশার ট্যাফেটা টপ। গভীর নেকলাইনের ক্রপড ব্লাউজটি প্রিমিয়াম সিল্ক ট্যাফেটা কাপড়ে তৈরি। কাঁধজুড়ে ভাস্কর্যের মতো চওড়া ভাঁজ পোশাকটিতে যোগ করেছে আর্কিটেকচারাল আবেদন। এর সঙ্গে ছিল হাইওয়েস্ট ইল্যুশন স্কার্ট, যার লেয়ার নকশা পোশাকটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। স্কার্টজুড়ে হাতে করা সূক্ষ্ম বিডওয়ার্ক ও ঝুলন্ত ক্রিস্টাল ট্যাসেল অলংকরণ পুরো লুকে এনেছে রাজকীয় আভিজাত্য; সঙ্গে ডায়ানার মেকআপ ও স্টাইলিং ছিল পরিমিত, কিন্তু দারুণ আকর্ষণীয়।

স্মোকি আই মেকআপ, মভ–পিংক লিপস্টিক ও ওয়েট লুক পিক্সি কাট হেয়ারস্টাইল তাঁর লুককে আরও আবেদনময়ী করে তুলেছে। গলায় হীরার ড্রপ নেকলেস, কানে দুল আর আংটির সাজ যোগ করেছে বিলাসিতার ছোঁয়া।

বিজ্ঞাপন

শ্যাম্পেন গোল্ডে ঝলমলে ডায়ানা

ম্যাগাজিনের আরেকটি লুকেও ফ্যাশন ব্র্যান্ড নির্মোহার পোশাক পরেছেন ডায়ানা। একটি শ্যাম্পেন গোল্ডেন মেটালিক ক্রিঙ্কল সাটিন করসেট প্যান্ট সেটে আধুনিক কতুর ও গ্ল্যামারের এক অনন্য উদাহরণ হয়ে ধরা দিয়েছেন। পোশাকটির মূল আকর্ষণ একটি স্ট্রাকচার্ড স্ট্র্যাপলেস করসেট, যার সঙ্গে ওয়ান শোল্ডার স্টাইলে জড়িয়ে নেওয়া স্বচ্ছ অরগাঞ্জা স্কার্ফ ক্যাপ, যা চাইলেই আলাদা বা খুলে রাখা যায়।

এই জমকালো করসেটের নিচে রয়েছে ঢিলেঢালা কাটের আরামদায়ক ওয়াইড লেগ সাটিন পালাজ্জো প্যান্ট, যার হেমলাইনে করা সূক্ষ্ম সিকুইন, ক্রিস্টাল ও বিডসের নিখুঁত হাতের অলংকরণ পুরো ইন্দো–ওয়েস্টার্ন পোশাকে একটি আলাদা রাজকীয় আভিজাত্য যোগ করেছে। হাই–ফ্যাশনের এই নজরকাড়া আউটফিটের সঙ্গে ডায়ানার শর্ট ওয়েট লুক পিক্সিল হেয়ারস্টাইল, গর্জিয়াস দুল ও পায়ে পরা ম্যাচিং মেটালিক পয়েন্টেড হিলস তাঁর বোল্ড স্টাইল স্টেটমেন্টটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৪: ০১
বিজ্ঞাপন