সাঁঝবাতির আলো-আঁধারে আবেদনময় দুই লুকে সুনেরাহ
শেয়ার করুন
ফলো করুন

আমাদের দেশের অভিনেত্রীদের মধ্যে সুনেরাহ বিনতে কামালকে অনেকটাই এগিয়ে রাখা যায় আকর্ষণীয় সব লুকের দিক থেকে। অত্যন্ত চমৎকার ফিগারের অধিকারী সুনেরাহকে মানিয়ে যায় সব ধরনের পোশাকে। এমনতে কোথাও একটা পশ্চিমা ঘরানার সৌন্দর্যের ছাপ পাওয়া যায় এই সুন্দরী অভিনেত্রীর মাঝে। আর সত্যি বলতে, ওয়েস্টার্ন পোশাকে তাঁকে অত্যন্ত স্বচ্ছন্দ ও আত্মবিশ্বাসী লাগে দেখতে। তবে আজকাল সুনেরাহ প্রায়ই আবেদনময় সব শাড়ির লুকে দেখা দেন। খুব বেশি গুছিয়ে পরেন না তিনি এই বিস্ময়বস্ত্র। অনেকটা আলগোছে কাঁধে ফেলে রাখা আঁচল আর ক্যাজুয়াল স্টাইলে পরা শাড়িতে সুনেরাহ আকর্ষণ ছড়ান বেশ। এই ছবিগুলোতে আলো, আঁধার আর ছায়ার মাঝে মোহময়ী লুকে ওয়েস্টার্নওয়্যার আর শাড়িতে একেবারে অন্যরকম লাগছে এই অভিনেত্রীকে।

১/৯
সাঁঝবাতির আলোয় সাদা শাড়িতে মোহমোয়ী সুনেরাহ
সাঁঝবাতির আলোয় সাদা শাড়িতে মোহমোয়ী সুনেরাহ
বিজ্ঞাপন
২/৯
হাতে আর কানে স্টেটমেন্ট গয়না পরেছেন এই অভিনেত্রী
হাতে আর কানে স্টেটমেন্ট গয়না পরেছেন এই অভিনেত্রী
বিজ্ঞাপন
৩/৯
ডিপ সুইটহার্ট নেকলাইনের স্লিভলেস ব্লাউজ যোগ করেছেন আবেদন। আলগোছে কাঁধে ফেলে রাখা আঁচলটি
ডিপ সুইটহার্ট নেকলাইনের স্লিভলেস ব্লাউজ যোগ করেছেন আবেদন। আলগোছে কাঁধে ফেলে রাখা আঁচলটি
৪/৯
ছেড়ে রাখা ওয়েট লুকের হেয়ারস্টাইলে দেখা যাচ্ছে তাঁকে।
ছেড়ে রাখা ওয়েট লুকের হেয়ারস্টাইলে দেখা যাচ্ছে তাঁকে।
৫/৯
অসময়ের বৃষ্টিতে ভেজা আকর্ষণ ছড়ানো সুনেরাহ টিপ আর কাজল দিতে ভোলেন নি।
অসময়ের বৃষ্টিতে ভেজা আকর্ষণ ছড়ানো সুনেরাহ টিপ আর কাজল দিতে ভোলেন নি।
৬/৯
ব্যাকলেস লুকের ওয়েস্টার্ন ওয়্যারে আবেদনময়ী সুনেরাহ
ব্যাকলেস লুকের ওয়েস্টার্ন ওয়্যারে আবেদনময়ী সুনেরাহ
৭/৯
ছোট নাকফুল আর কাঁধের কাছে রাখা বিশাল গ্ল্যাডিওলা ফুল সৌন্দর্য বাড়িয়েছে সুনেরাহর
ছোট নাকফুল আর কাঁধের কাছে রাখা বিশাল গ্ল্যাডিওলা ফুল সৌন্দর্য বাড়িয়েছে সুনেরাহর
৮/৯
অনেকটা লাউঞ্জওয়্যার বলা যায় সুনেরাহর আউটফিটটিকে। সাদা পোশাকটি সত্যিই আকর্ষণীয়
অনেকটা লাউঞ্জওয়্যার বলা যায় সুনেরাহর আউটফিটটিকে। সাদা পোশাকটি সত্যিই আকর্ষণীয়
৯/৯
কানে হুপ স্টাইল ঝোলানো দুলের সঙ্গে খোলা চুলে সুনেরাহর ব্যাকলেস লুক নজর কাড়ছে খুব।
কানে হুপ স্টাইল ঝোলানো দুলের সঙ্গে খোলা চুলে সুনেরাহর ব্যাকলেস লুক নজর কাড়ছে খুব।

ছবি: সুনেরাহর ইন্সটাগ্রাম

ফটোগ্রাফি:  @saj.jpeg

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০২: ০৮
বিজ্ঞাপন